মুক্তির আগেই রেকর্ড ভাঙছে ‘হাউসফুল ৫’

বলিউডে ঈদের আমেজ বাড়াতে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’র পঞ্চম সিক্যুয়াল। বলিউডের প্রায় অর্ধেক তারকা ধরা দিতে চলেছেন নতুন এ সিনেমায়।

সিনে বিশ্লেষকরা বলছেন, বলিউডের ইতিহাসে সুনামি নিয়ে আসতে চলেছে নতুন সিনেমা ‘হাউসফুল ৫’। ছবিটির মাধ্যমে ফ্লপ সিনেমা থেকে আবারও ব্লক বাস্টার হিট সিনেমার নায়কের খাতায় আবারও নাম লেখাতে চলেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।

অক্ষয় কুমার ছাড়াও এ সিনেমায় অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকার, ফারদিন খান, চাঙ্কি পান্ডে, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, চিত্রাঙ্গদা সিং, শ্রেয়স তালপাড়ে, জনি লিভার এবং রণজিতের মতো তারকারা অভিনয় করেছেন।

সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির আগে একে একে ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হয়েছে এর ট্রেলার, টিজার ও গান। সবকটিতেই মিলিয়ন মিলিয়ন ভিউ বাগিয়ে নিয়েছে ‘হাউসফুল ৫’।

শুধু তাই নয়, সিনেমাটি দেখার জন্য অগ্রিম টিকিট বুকিংয়ের হিড়িক পড়েছে দর্শকের। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদনে বলছে, বুধবার (৪ জুন) সন্ধ্যা পর্যন্ত ১ লাখ ১৬ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে সিনেমাটির। অগ্রিম বুকিংয়ের প্রথম দিন সন্ধ্যা পর্যন্ত এটি আয় করেছে ৩ কোটি টাকার বেশি। কিন্তু ব্লক সিটের হিসেবসহ আয় দাঁড়ায় ৮ কোটি ৪৮ লক্ষ টাকা। যা বলিউডের মুক্তি পাওয়া সব সিনেমার রেকর্ড ভাঙতে চলেছে।

এদিকে নির্মাতারা জানিয়েছে, দুটি আলাদা আলাদা ক্লাইম্যাক্সে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে সিনেমাটি। মুক্তির প্রথমদিন ‘টু ডি’ ফরম্যাটে সিনেমাটি দেখতে পারবে দর্শক। এরপর চমক হিসেবে আসবে এর ফোর কে ফরম্যাট। বিভিন্ন প্রেক্ষাগৃহে এগারো হাজারেরও বেশি শো চলবে ‘হাউসফুল ৫’র।

আগামী ৬ জুন মুক্তি পেতে চলেছে ‘হাউসফুল ৫’।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প