মিশরে শরণার্থীদের কোটি টাকার ত্রাণ সহায়তা দিলো এইচসিএসবি

বাংলাদেশ সরকারের নিবন্ধিত ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’ (এইচসিএসবি) নামের একটি মানবিক সেবা সংস্থা এক কোটি টাকার ত্রাণ সহায়তা বিতরণ শুরু করছে মিশরে ফিলিস্তিনি শরণার্থীদের মাঝে।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী কায়রোর আব্বাসিয়া বুর্জ আল থাতবিকিন সম্মেলন কক্ষে ২০০ ফিলিস্তিনি শরণার্থী পরিবারের মাঝে ১৫ দিনের খাবার, শীতের কম্বল, শিশুদের খেলনা ও চকলেট বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় তাদের কার্যক্রম। এতে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ।

এছাড়াও দূতাবাসের কাউন্সিলর মো. ইসমাইল হোসেন, দ্বিতীয় সচিব আতাউল হক, মানবিক সেবা সংস্থাটির পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ, নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম, সহ-সভাপতি ড. মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, স্বাস্থ্যবিষয়ক পরিচালক মাওলানা ইমরান নাফিস ও কার্যনির্বাহী সভাপতি, মুফতী তাওহিদুল ইসলাম।

এর আগে মিশর সফররত সংস্থাটির প্রতিনিধি দলটি নিজ নিজ কার্যালয়ে বৈঠক করেন কায়রোস্থ ফিলিস্তিনের রাষ্ট্রদূত দিয়াব আল্লু ও বাংলাদেশর রাষ্ট্রদূত সামিনা নাজ এর সঙ্গে। উভয় রাষ্ট্রদূত ফিলিস্তিনের নিপীড়িত মানুষদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত সামিনা নাজ মিশরে অবস্থানকালে সংস্থাটির সেবা কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

বৈঠকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর ১ লাখ ২০ হাজার ফিলিস্তিনি মিশরের শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে অধিকাংশই আহত। অনেকেই ক্যানসারে আক্রান্ত। মিশরে সীমাহীন কষ্টে দিনাতিপাত করছেন তারা। এই মহতী কাজের জন্য মানবিক সংস্থাটির পরিচালকসহ বাংলাদেশর জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ত্রাণ বিতরণী অনুষ্ঠানে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ এই প্রতিনিধিকে জানান, বাংলাদেশ থেকে এই প্রথম আমরা কোটি টাকার ত্রাণ বিতরণ করতে ছয়দিনের সফরে এসেছি মিশরে।

আল আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক সেবা সংস্থা ‘ওয়ান ওয়ার্ল্ড উম্মাহ ফাউন্ডেশন’ এর সহযোগিতায় মিশরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ত্রাণ সহায়তা দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে গাজা ও খান ইউনিসেও সহায়তা পৌঁছে দেব আমরা।

তিনি বলেন, মাজলুমদের মাঝে নিত্যপ্রয়োজনীয় বাজার, খাদ্যসামগ্রী ও পানি বিতরণের জন্য ২৫ লাখ টাকা, বাংলাদেশে ফিলিস্তিনি দূতাবাসের মাধ্যমে ২০০ ফিলিস্তিনি শরণার্থীর জন্য ১২ লাখ টাকা, মিশরে শরণার্থীদের ১০ লাখ টাকা, আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের তিন লাখ টাকা, দারিদ্র্য বিমোচনে ১০ লাখ টাকার সহায়তা দেওয়া হচ্ছে।

এছাড়াও মিশরের শরণার্থী শিবিরে পাঁচ লাখ টাকার খাবার পানি, পাঁচ লাখ টাকার শীতবস্ত্র ও কায়রোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহত ফিলিস্তিনিদের নগদ অর্থ বিতরণের পাশাপাশি চিকিৎসা ব্যয় বহন করা হচ্ছে।

ত্রাণ নিতে আসা শরণার্থী মিন্না- ইল মাসরী বলেন, এক বছর আগে আমি ও আমার ছেলেসহ মিশরে এসেছি। বর্বর ইসরাইলিদের হামলায় আমার পরিবারের ১৮ জন সদস্য শহীদ হয়েছেন। শুধু আমার একজন চাচাতো ভাই যুদ্ধে আহত হয়ে ক্ষত-বিক্ষত অবস্থায় গাজার খান ইউনুস শরণার্থী শিবির বেঁচে আছেন। আর্থিক সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের