মিশরে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু

দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বের প্রাচীন সভ্যতার দেশ মিশরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করেছে কায়রোস্থ বাংলাদেশ দূতাবাস।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ দূতাবাসের কনফারেন্স রুমে দূতাবাসের দ্বিতীয় সচিব শিশির কুমার সরকারের সঞ্চালনায়, রাষ্ট্রদূত সামিনা নাজের সভাপতিত্বে ই-পাসপোর্ট উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও বিশেষ অথিতি ছিলেন ই-পাসপোর্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নুরুস সালাম পিএসসি।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হওয়ার পর ই-পাসপোর্ট প্রকল্পের ওপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ই-পাসপোর্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নুরুস সালাম পিএসসি।

অনুষ্ঠানের মূল বক্তব্যে প্রধান অতিথি স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ই-পাসপোর্টের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি নাগরিকদের ইমিগ্রেশন প্রক্রিয়া সহজতর হবে এবং বাংলাদেশি নাগরিকদের মর্যাদা বৃদ্ধি পাবে।

তিনি একটি তথ্যচিত্রের মাধ্যমে সরকারি যাবতীয় সেবা সহজীকরণে সরকারি কর্মচারীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সচিব নাসিমুল গনি বর্তমান সরকারের নেতৃত্বে আমাদের চলমান অগ্রযাত্রায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত সামিনা নাজ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের এবং অসংখ্য আহতদের স্মরণ করেন। এ সময় রাষ্ট্রদূত মিশরে ই-পাসপোর্ট সেবা চালুকরণের সঙ্গে জড়িত সবাইকে বিশেষভাবে স্বরাষ্ট্রসচিবের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত সামিনা নাজ বাংলাদেশ-মিশর দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, প্রধান উপদেষ্টার মিশর সফর এবং পরবর্তীতে পররাষ্ট্র সচিব নেতৃত্বে বাংলাদেশ-মিশর দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশনের মাধ্যমে সম্পর্ক জোরদার করণ এবং সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হয়েছে।

আলোচনা সভার পর, জুলাইয়ের ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শনের পরে ই-পাসপোর্ট সেবা চালু করণের অংশ হিসেবে মিশরে আফছার হোসাইনসহ তিন মিশর প্রবাসীর হাতে ই-পাসপোর্টৈর ডেলিভারি স্লিপ তুলে দেন, যথাক্রমে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ এবং ই-পাসপোর্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ নুরুস সালাম পিএসসি।

ই-পাসপোর্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক সংস্থায় কর্মরত বাংলাদেশি শিক্ষক এবং কর্মকর্তা, মিশরে প্রসিদ্ধ বাংলাদেশি ব্যবসায়ী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, পেশাজীবী, শ্রমজীবীসহ বাংলাদেশি মিডিয়া ব্যক্তিত্ব।

  • Related Posts

    ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫১, ঘরছাড়া ৫ হাজার

    ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ৭.৭ মাত্রার ভূমিকম্পের আঘাতে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১৩ জন। ভূমিকম্পের পর ভূমিধস ও সড়ক ধসে বিভিন্ন এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বার্তা…

    Continue reading
    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রোববার দেশটির উপকূলের কাছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা…

    Continue reading

    ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫১, ঘরছাড়া ৫ হাজার

    ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫১, ঘরছাড়া ৫ হাজার

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

    হাঙ্গেরিতে বাস উল্টে নিহত ১২

    হাঙ্গেরিতে বাস উল্টে নিহত ১২

    রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

    রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

    অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

    অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

    ‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

    ‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

    চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আর কিংবদন্তি সুরকার ও সংগীতশিল্পী নকীব খানের লাইভ পরিবেশনায় মাতবে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া

    চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আর কিংবদন্তি সুরকার ও সংগীতশিল্পী নকীব খানের লাইভ পরিবেশনায় মাতবে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প