‘জংলি’ রিমেক করতে চায় দক্ষিণ ভারত

পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমা ‘জংলি’ রিমেক করার প্রস্তাব দিয়েছে দক্ষিণ ভারতের মালায়ালাম-তেলেগু ইন্ডাস্ট্রি। সবকিছু পরিকল্পনা মতো এগুলে ‘জংলি’ প্রযোজক ছবিটি রিমেকের অনুমতি দেবেন বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা সংশ্লিষ্ট একটি ‍সূত্র।

পোস্ট প্রোডাকশনের সময়ই ‘জংলি’ রিমেক করার প্রস্তাব দেওয়া হয় নির্মাতাদের। ছবিটির পোস্টার, টিজার, সিনেমার ফুটেজ দেখেই তারা এ আগ্রহ প্রকাশ করেছে বলে দাবি করে ওই সূত্র। তবে তারা এও জানায়, এখনো এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। অন্যদিকে সিনেমাটির প্রযোজক টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি গণমাধ্যমকে জানিয়েছেন চলতি সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হতে পারে।

জাহিদ হাসান অভি বলেন, ‘আমাদের সিনেমাটির সম্পাদনা বাংলাদেশে হয়েছে, কিন্তু এর কালার গ্রেডিং করা হয়েছে ভারতে। পোস্ট প্রডাকশনের সময় মালয়ালাম এবং তেলেগু ইন্ডাস্ট্রির প্রোডাকশন হাউজটি “জংলি”র রাফ কাট দেখেছে।’

নির্মাণ চলাকালেই দক্ষিণ ভারতের মতো ইন্ডাস্ট্রি থেকে এ ধরনের প্রস্তাব কীভাবে দেখছেন? অভি বলেন, ‘এটা আমাদের জন্য খুবই আনন্দের। এর আগে আমাদের সিনেমার ডাবিং ভার্সন অন্য দেশে গেছে। এবার আর ডাবিং নয়, রিমেক রাইটস নিতে চাইছে। এবারই প্রথম কোনো বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে এমনটা হতে যাচ্ছে। চলতি সপ্তাহের মধ্যে সবকিছু চূড়ান্ত হবে। এরপরই এ সংক্রান্ত বিস্তারিত তথ্য দিতে পারব।’

এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।

  • Related Posts

    রাজপথে বিশৃঙ্খলা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে: প্রধানমন্ত্রী

    যারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাইবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে…

    Continue reading
    রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

    রাষ্ট্রপতি পদে নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা প্রধান নির্বাচন কমিশনার…

    Continue reading

    রাজপথে বিশৃঙ্খলা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে: প্রধানমন্ত্রী

    রাজপথে বিশৃঙ্খলা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে: প্রধানমন্ত্রী

    রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

    রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

    কিমের সঙ্গে পুরনো ছবি শেয়ার করে ‘চমৎকার সম্পর্কের’ দাবি ট্রাম্পের

    কিমের সঙ্গে পুরনো ছবি শেয়ার করে ‘চমৎকার সম্পর্কের’ দাবি ট্রাম্পের

    মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও, রাহুলকে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি ঝাড়খণ্ড আন্দোলন

    মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও, রাহুলকে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি ঝাড়খণ্ড আন্দোলন

    ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫১, ঘরছাড়া ৫ হাজার

    ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫১, ঘরছাড়া ৫ হাজার

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

    হাঙ্গেরিতে বাস উল্টে নিহত ১২

    হাঙ্গেরিতে বাস উল্টে নিহত ১২

    রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

    রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

    অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

    অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

    ‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

    ‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ