মিরপুর ডিওএইচএসে ডাকাতির অভিযোগে সাবেক সেনা কর্মকর্তাসহ আটক ৪

রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসায় ডাকাতি করার অভিযোগে সাবেক এক সেনা কর্মকর্তা ও এক সাবেক সেনা সদস্যসহ চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ বলছে, আটক চারজনের মধ্যে দুই অবসরপ্রাপ্ত সেনা সদস্য— লেফটেন্যান্ট ইফতেখার ও করপোরাল মুকুল রয়েছেন।

শনিবার (২০ জুলাই) রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, এ ঘটনায় চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

অভিযোগের বরাতে পুলিশ বলছে, রোববার বেলা সাড়ে ৩টার দিকে মিরপুর ডিওএইচএসের ১১ নম্বর সড়কে ৭ নম্বর অ্যাভিনিউয়ের একটি বাসায় ডাকাতি হয়। বাড়িটির মালিক একজন অবসরপ্রাপ্ত মেজর।

পুলিশের ভাষ্য, এ বাসায় আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বোরহান নামে এক ব্যক্তির খোঁজে ঢুকে পড়েন পাঁচজন। পরে তারা বাসার মূল্যবান জিনিসপত্র ব্যাগে ভরে নিয়ে চলে যায়। এসময় সোর্স হারুনুর রশীদের সন্দেহ হলে তিনি মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া করেন এবং ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকেন। পরে মিরপুর ১২ এনডিসি চেকপোস্ট থেকে গাড়িটি আটক করা হয়।

পুলিশ বলছে, করপোরাল মুকুল শনিবার মিরপুর-১০ নম্বরে চায়ের দোকানে সোর্স হারুনুর রশীদের সঙ্গে পরিচিত হন এবং এক ব্যক্তির কাছে অস্ত্র থাকার কথা বলে তাকে ওই বাড়িতে নিয়ে যান।

আটক ব্যক্তিদের কাছে পাঁচটি মোবাইল ফোন, হীরা ও সোনার গয়না, ল্যাপটপ, তিনটি ঘড়ি, কিছু প্রসাধনী ও কয়েকটি ইয়াবা পাওয়ার কথা বলছে পুলিশ।

  • Related Posts

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    আয়ারল্যান্ডের ডাবলিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরবের মূল তেল পাইপলাইনে হামলার পেছনে সম্ভবত ইরানই রয়েছে। তিনি জানান, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে, আর প্রাথমিক…

    Continue reading
    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    উন্নয়নশীল অর্থনীতির জোট ব্রিকসের বহুল প্রতীক্ষিত ১৮তম শীর্ষ সম্মেলন শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে। সম্মেলন ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনী স্থাপন করেছে উচ্চপ্রযুক্তির ডেডিকেটেড কন্ট্রোল…

    Continue reading

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু