মা হওয়ার খবর দিলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া

বছরের প্রথম দিন মা হওয়ার খবর জানালেন ছোটপর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তিনি জানান, স্বামী সালমান আরাফাত ও তার ঘরে এসেছে ফুটফুটে কন্যাসন্তান।

গতকাল (১ জানুয়ারি) রাতে বেবি বাম্প ফটোশুটের একটি ছবি শেয়ার করেন সালহা খানম নাদিয়া। ছবিটি পোস্ট করে প্রথম সন্তানের আগমনের সুখবরটি ভাগ করে নেন তারা। তবে কবে তিনি মা হয়েছেন পোস্টে তা উল্লেখ করেননি।

ছবির ক্যাপশনে নাদিয়া লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের হৃদয় আজ ভরে উঠেছে। আমাদের সংসারে এসেছে কন্যাসন্তান। আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করেন, সঠিক পথে পরিচালিত করেন, তার জীবন ভালোবাসা ও অফুরন্ত সুখে পরিপূর্ণ করে তোলেন।’

কন্যার নাম জানিয়ে নাদিয়া লিখেছেন, ‘আমাদের কন্যার নাম রাখা হয়েছে মেহরোজ নূর সানাহ। তার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন।’

২০২৪ সালের ২১ জুন সালমান আরাফাতের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আনেন নাদিয়া। সালমানও বিনোদন অঙ্গনে কাজ করেন। তিনি নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন।

দেড় দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন সালহা খানম নাদিয়া। বিজ্ঞাপন, শর্টফিল্ম, মিউজিক ভিডিওর পাশাপাশি নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। কাজ করেছেন চলচ্চিত্রেও। ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’ সিনেমায় দেখা গেছে তাকে। এছাড়া কলকাতায় ‘সুনেত্রা সুন্দরম’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প