মালিতে ড্রোন হামলায় ১৫ বেসামরিক নাগরিক নিহত

মালিতে ড্রোন হামলার ঘটনায় শিশুসহ কমপক্ষে ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার দেশটির উত্তরাঞ্চলে ওই হামলা চালানো হয়। স্থানীয় বেশ কিছু সূত্র এ তথ্য জানিয়েছে। সেনাবাহিনী এবং তাদের রুশ মিত্র বাহিনী সেখানে বিচ্ছিন্নতাবাদী এবং জিহাদিদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তবে আলজেরিয়ার কাছে অবস্থিত টিনজাউতেনে শহরে হামলার ঘটনায় মালির জান্তা বাহিনী এবং রাশিয়ার ভাড়াটে গ্রুপ ওয়াগনার বাহিনীকে দোষারোপ করছে বিচ্ছিন্নতাবাদীরা। তাদের দাবি, এই হামলায় ১১ শিশুসহ ২১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

জুলাইয়ের শেষের দিকে ওই শহরে বড় ধরনের সংঘাতের ঘটনা ঘটে। সে সময় তুয়ারেগ নেতৃত্বাধীন বিচ্ছিন্নতাবাদীরা দাবি করেছিল যে, মালির সেনাবাহিনী এবং ওয়াগনারের পরাজয় ঘটেছে।

বিচ্ছিন্নতাবাদী মুখপাত্র মোহাম্মদ এলমাউলউদ রামাদানে বলেছেন, রোববার প্রথমে একটি ফার্মেসি লক্ষ্য করে হামলা চালানো হয়। এরপরেই আরও কয়েকবার হামলার ঘটনা ঘটে। সে সময় একসঙ্গে জড়ো হওয়া লোকজনকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

স্থানীয় এক রাজনীতিবিদ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, হামলার ঘটনায় কমপক্ষে ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এদিকে স্থানীয় এক এনজিও কর্মকর্তা জানিয়েছেন, রোববার ড্রোন হামলায় শিশুসহ অন্তত ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং একজন অবসরপ্রাপ্ত স্থানীয় কর্মকর্তাও এএফপিকে জানিয়েছেন যে, অন্তত ২০ জন নিহত হয়েছেন।

২০২০ সালে অভ্যুত্থানের পর ক্ষমতা দখলের পর থেকেই পশ্চিম আফ্রিকার দেশটির সামরিক নেতারা আল-কায়েদা এবং ইসলামিক স্টেট গ্রুপের সঙ্গে সম্পৃক্ত সব ধরনের বিচ্ছিন্নতাবাদী এবং জিহাদি বাহিনীর হাত থেকে পুরো দেশকে পুনরুদ্ধার করা বিষয়টিকেই অগ্রাধিকার দিচ্ছে।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি