মালয়েশিয়া থেকে সার আমদানি করবে বাংলাদেশ

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কৃষিখাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে এক নতুন অধ্যায় রচিত হয়েছে।কুয়ালালামপুরের মান্দারিন ওরিয়েন্টাল হোটেলে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং মালয়েশিয়ার ফেলক্রা নিয়াগা এসডিএন বিএইচডি-এর মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

বুধবার বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, এই সমঝোতা স্মারকের মাধ্যমে উচ্চমানের সার সরবরাহ ও বিতরণে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার একটি কাঠামো নির্ধারিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। বাংলাদেশ ও মালয়েশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ার পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দাতুক ড. শঙ্খের রাক্সাম, আর বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সাল ইমাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএডিসির চেয়ারম্যান মো. রুহুল আমিন খান, উপ-হাইকমিশনার ও মন্ত্রী মোসাম্মাৎ শাহানারা মনিকা, হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ এবং অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পোস্টে আরো জানিয়েছে, এই চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা দুই দেশের কৃষি উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে যৌথ উদ্যোগ, গবেষণা, প্রযুক্তি বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং কৃষিখাতে বাণিজ্যিক সুযোগ আরও প্রসারিত হবে। এর সুফল সরাসরি পৌঁছাবে দুই দেশের কৃষক ও সংশ্লিষ্ট অংশীদারদের কাছে।

  • Related Posts

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    শিল্প-কারখানাগুলোতে মঙ্গলবার রাত থেকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ…

    Continue reading
    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    রাশিয়ার তেল শোধনাগার ও ডিজেল উৎপাদন কেন্দ্রে আক্রমণ বন্ধ করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের ডুনবেগে আয়োজিত গলফ ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে…

    Continue reading

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    সমতা ও সম্মানে নতুন বিশ্ব গড়ার আহ্বান পুতিনের

    সমতা ও সম্মানে নতুন বিশ্ব গড়ার আহ্বান পুতিনের

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার