মালয়েশিয়ার শ্রমবাজারে স্থবিরতা, কী পরামর্শ অর্থনীতিবিদের

স্থবির হয়ে আছে মালয়েশিয়ার শ্রমবাজার। দেশটির প্রধানমন্ত্রীর আশ্বাসেও গলছে না বরফ। যেতে পারছেন না হাজারো অভিবাসী প্রত্যাশী। সদিচ্ছার অভাব বলছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)। আর ভুয়া রিক্রুটিং এজেন্সি ঠেকাতে কঠোর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদের।

দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২২ সালের আগস্টে পুনরায় চালু হয় মালয়েশিয়ার শ্রমবাজার। বায়রার তথ্যানুযায়ী, চলতি বছরের ৩১ মে পর্যন্ত দুই দেশের সরকার নির্ধারিত ১০১টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পৌনে ৫ লাখ কর্মী দেশটিতে পাড়ি দিয়েছেন। যদিও সরকারিভাবে ৭৯ হাজার টাকা খরচ নির্ধারণ হলেও কর্মী প্রতি ব্যয় হয়েছে ৫ থেকে ৬ লাখ টাকা। তবে শেখ হাসিনার আমলে টিকিট জটিলতার কারণে যেতে পারেননি ১৫ থেকে ১৭ হাজার কর্মী।

অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর পুনরায় দেশটির শ্রমবাজার চালু নিয়ে কথা হচ্ছে। টিকিট জটিলতায় আটকে থাকাদের সহায়তার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। যদিও এ বিষয়ে কোনো পদক্ষেপ দেখছে না বায়রা।

বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী সময় সংবাদকে বলেন, 

যারা যেতে পারেননি, তাদেরকে নেয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছে মালয়েশিয়া সরকার। প্রসেস চলছে। মন্ত্রণালয়ও কাজ করছে, হাইকমিশনও কাজ করছে। কিন্তু এখনও আমাদের কাছে দৃশ্যমান কোনো অগ্রগতি মনে হয়নি।

জনশক্তি রফতানিতে স্বচ্ছতা আনতে রিক্রুটিং এজেন্সিগুলোকে কঠোরভাবে তদারকি করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি আইনভঙ্গকারীদের আইনের আওতায় আনার কথাও বলছেন তারা।

এ বিষয়ে অর্থনীতিবিদ ড. আব্দুর রাজ্জাক বলেন, 

পুরো পদ্ধতিটাই চলে গেছে ইনফরমাল চ্যানেল বা আন্ডারগ্রাউন্ডে, যেটার কোনো তথ্য-উপাত্ত নেই। বিভিন্ন কারণ দেখিয়ে যাদের কাছ থেকে টাকা নেয়া হচ্ছে, সেটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। যত দ্রুত সম্ভব এ বিষয়ে আইন করা দরকার। সেইসঙ্গে শক্ত হাতে আইন বলবৎ করার বিষয়ে সিদ্ধান্ত এই সরকার শুরু করে দিতে পারে।    

অবৈধ ভিসা কেনা-বেচা ও লেনদেন বন্ধ করা না গেলে মালয়েশিয়ার শ্রমবাজার খোলা ও অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ কঠিন হবে বলে ধারণা সংশ্লিষ্টদের।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের