মালয়েশিয়ার পাহাং রাজ্যে ৪৮ বাংলাদেশিসহ ১৩১ জন আটক

মালয়েশিযার পাহাং রাজ্যে অভিযান চালিয়ে ৪৮ বাংলাদেশিসহ ১৩১ জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

সোমবার ও মঙ্গলবার রাজ্যের বেনটং ও কুয়ান্টানের আশপাশে অভিবাসী অধ্যুষিত বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পাহাং রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক নুরসাফরিজা ইহসান এক বিবৃতিতে জানিয়েছেন, বৈধ পাস না থাকা, অতিরিক্ত সময় ধরে অবস্থান করা এবং পাসের শর্ত লঙ্ঘন করায় তাদের আটক করা হয়েছে।

বুধবার এক বিবৃতিতে পরিচালক বলেন, আটক অবৈধ অভিবাসীদের মধ্যে ৫৫ জন ইন্দোনেশিয়ান, ৪৮ জন বাংলাদেশি, ১৬ জন ময়ানমারের, একজন মিশরীয়, দুইজন পাকিস্তানি, একজন চীনা ও আটজন থাই নাগরিক রয়েছেন।

তিনি জানান, আটক অবৈধ অভিবাসীদের কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য বিদেশি এবং নিয়োগকর্তাদের সর্বদা বলবৎ আইন মেনে চলার কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন