মালয়েশিয়ার নতুন আইজিপি হলেন খালিদ ইসমাইল

মালয়েশিয়ার নতুন ইন্সপেক্টর-জেনারেল অব পুলিশ (আইজিপি) হিসেবে নিযুক্ত হয়েছেন খালিদ ইসমাইল। ফেডারেল পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান খালিদ ইসমাইল ১৫তম আইজিপি হিসেবে রাজারুদিন হুসাইনের স্থলাভিষিক্ত হলেন, যার মেয়াদ ২২ জুন শেষ হচ্ছে। খালিদের এই নিয়োগ ২৩ জুন থেকে কার্যকর হবে।

শুক্রবার (২০ জুন) পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী আইজিপি রাজারুদিন হুসাইন এবং নবনিযুক্ত আইজিপি খালিদ ইসমাইলের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল।

বিদায়ী ভাষণে রাজারুদিন ৪২ বছর ধরে পুলিশ বাহিনীতে কাজ করা খালিদকে তার নতুন দায়িত্বের জন্য অভিনন্দন ও শুভকামনা জানান। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এই পদ আপনার প্রমাণিত অভিজ্ঞতা ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। পুলিশ বাহিনীকে আরও উচ্চতার দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার সক্ষমতা সম্পর্কে আমি আত্মবিশ্বাসী।’

এদিন পুলিশের আরও কয়েক শীর্ষ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়। সদ্য সাবেক আইজিপি রাজারুদিন তাদেরকেও অভিনন্দন জানান। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, এইমাত্র অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথেই রয়্যাল মালয়েশিয়া পুলিশের সাথে আমার সেবাকর্মের চূড়ান্ত অবস্থায় পৌঁছলাম।’

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!