মডেল মৌ-য়ের জন্মদিন আজ

বাংলাদেশের ফ্যাশন ও বিনোদন অঙ্গনের অন্যতম উজ্জ্বল নাম সাদিয়া ইসলাম মৌ। মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী হিসেবে যিনি দীর্ঘ সময় ধরে নিজের জাত চিনিয়ে আসছেন। নব্বই দশকের শুরু থেকে ২০০০ পরবর্তী সময় পর্যন্ত রাজত্ব করেছেন গ্ল্যামার জগতে।

আজ ২১ জুন এই তারকার জন্মদিন। ১৯৭৬ সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের ‘সুপার মডেল’ হিসেবে পরিচিত মৌ।

জন্মদিনে বরাবরের মতো এবারও কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন নেই। একান্ত ঘরোয়া পরিবেশেই দিনটি কাটাতে চান মৌ। তার ভাষ্য, ‘প্রতি বছরই পারিবারিকভাবেই জন্মদিন উদযাপন করি। এবারও তার ব্যতিক্রম হবে না। কেক কাটব, প্রিয় মানুষদের সঙ্গে কিছু সময় কাটাব। পরিবারই আমার সবচেয়ে বড় আনন্দের জায়গা।’

মডেল হিসেবে মৌ তার যাত্রা শুরু করেন ১৯৮৯ সালে। খুব অল্প সময়েই কাজের মধ্য দিয়ে হয়ে ওঠেন দর্শকের প্রিয় মুখ। দেশের শীর্ষস্থানীয় অনেক ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন। বিশেষ করে নোবেলের সঙ্গে তার জুটি ছিল সুপারহিট। আজও তাদের আইকনিক জুটি হিসেবে মানা হয়। মডেলিংয়ের পাশাপাশি নিয়মিত ছিলেন অভিনয়েও।

এখন আর নিয়মিত দেখা যায় না পর্দায়। শুধুই বিশেষ দিবস কিংবা উৎসবেই দর্শক তাকে পান নাটকে। এবারের ঈদেও ব্যতিক্রম হয়নি। ‘কোনো একদিন’ শিরোনামের নাটকে অভিনয় করেছেন মৌ। এখানে তার বিপরীতে ছিলেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন।

প্রসঙ্গত, ব্যক্তি জীবনে নন্দিত অভিনেতা জাহিদ হাসানের স্ত্রী মৌ। পুষ্পিতা ও পূর্ণ নামে তাদের দুই সন্তান রয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!