মালয়েশিয়ার কেদাহে অভিযান, ১২২ অভিবাসী আটক

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের পাদাং সেরাইয়ের পাদাং মেহা শিল্প এলাকায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে ১২২ জন অভিবাসীকে আটক করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) পরিচালিত অপারেশন মাহির-এ স্থানীয় নাগরিকসহ মোট ২১৪ জনের নথিপত্র যাচাই করা হয়। এর মধ্যে ১২১ জন পুরুষ ও একজন নারী অভিবাসীকে আটক করা হয়। তাদের বয়স ২২ থেকে ৫৬ বছরের মধ্যে।

আটকদের মধ্যে কোন দেশের কতজন আটক হয়েছেন তা ইমিগ্রেশন জানায়নি। আটকরা বর্তমানে বেলান্টিক ইমিগ্রেশন ডিপোতে রয়েছেন।

কেদাহ ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মদ জাইন এক বিবৃতিতে জানান, অধিকাংশ অভিবাসীর কাছে বৈধ পাসপোর্ট বা ওয়ার্ক পারমিট পাওয়া যায়নি। অনেক পাসপোর্টের নিরাপত্তা স্ট্যাম্পও সন্দেহজনক বলে মনে করছে বিভাগ। কয়েকটি ক্ষেত্রে পাসপোর্টের তথ্য যাচাই এখনো চলমান।

তিনি বলেন, অভিযানে পাওয়া যায় যে, সংশ্লিষ্ট নির্মাণ কোম্পানি ও শ্রম সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে কোনো চুক্তিপত্র নেই। এ ছাড়া অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) কেবল কুয়ালালামপুরে অনুমোদিত কোম্পানির জন্য বৈধ হলেও এসব শ্রমিক কেদাহে কাজ করছিল।

ইমিগ্রেশন বিভাগ আরও জানিয়েছে, মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড (MDAC) সিস্টেমের মাধ্যমে ভ্রমণ রেকর্ড মিলিয়ে দেখা হচ্ছে। কারণ বেশিরভাগ পাসপোর্টে প্রস্থান-প্রবেশের স্ট্যাম্প থাকলেও গন্তব্যের সুনির্দিষ্ট তথ্য নেই।

মোহাম্মদ রিদজুয়ান বলেন, অভিযানে পালানোর চেষ্টা করা কয়েকজনের আচরণ অভিবাসীদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। অবৈধ অভিবাসীদের নিয়োগ বা সুরক্ষা দেওয়ার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এ ছাড়া উদ্যোক্তা ও নিয়োগকর্তাদের সতর্ক করা হয়েছে যেন, তারা কেবল বৈধ নথিপত্রধারী শ্রমিক নিয়োগ দেন।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের