ছেলেবেলার ক্রাশ শ্রদ্ধা, ‘বিগ বস’র মঞ্চে জানালেন আমাল মালিক

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ সিজন ১৯’র মঞ্চে নিজের ভালোবাসার কথা প্রকাশ করলেন সংগীতশিল্পী আমাল মালিক। জানালেন, ছোটবেলায় বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে গোপনে ভালোবাসতেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এই শোয়ের একটি পর্বে উপস্থিত ছিলেন আমাল। সেখানেই জীবনের লুকিয়ে রাখা ভালোবাসা প্রকাশ করেন তিনি।

আমাল বলেন,
এখন শ্রদ্ধা কাপুর বলিউডের অভিনেত্রী। কিন্তু আমি তাকে স্কুল জীবন থেকেই চিনি। তিনি আমার স্কুলের সিনিয়র ছিলেন। আমার ক্রাশ ছিলেন। উনি খুবই ভালো মনের মানুষ।

আমাল আরও বলেন,

বর্তমানে সামাজিক মাধ্যমগুলোতে শ্রদ্ধার ভক্তসংখ্যা দেখার মতো। আমিও তার ভক্ত। ‘স্ত্রী’ সিনেমায় একটি অংশে গাড়ি করে এসে সবাইকে প্রহার করতে শুরু করে শ্রদ্ধা। এ দৃশ্য সবার যেমন পছন্দ তেমনি আমারও পছন্দের।

এরপর নিজের সংগীত জীবনের নানা দিক নিয়ে কথা বলেন এ সংগীতশিল্পী। সংগীতজ্ঞ পরিবারের সদস্য হওয়ায় সে দিকটি নিয়েও ভক্তদের সাথে কথা বলেন তিনি।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!