মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশিসহ ১৫১ অভিবাসী আটক

মালয়েশিয়ার সেরেম্বানে ২৭ বাংলাদেশিসহ ১৫১ অবৈধ অভিবাসীকে আটক করেছে নেগেরি সেম্বিলানের অভিবাসন বিভাগ। নেগেরি সেম্বিলানের অপারেশন ইস্ট ২.০ নামে রাজ্যের চার জেলায় একযোগে চালানো অভিযানে এসব অভিবাসীকে আটক করা হয়।

আটক অভিবাসীদের মধ্যে ২৭ জন বাংলাদেশি। অন্যরা ইন্দোনেশিয়া, মিয়ানমার, ইয়েমেন, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও থাইল্যান্ডের নাগরিক। আটক অভিবাসীদের বয়স এক থেকে ৫২ বছরের মধ্যে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাজ্যের জিআইএমএনএস পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে বলেন, ১৭ অক্টোবর শুরু হওয়া চারদিনের অভিযানে কুয়ালা পিলাহ, জেলেবু, জেমপোল জেমেনচেহ, ট্যাম্পিন এবং গেমাসের আশপাশের ৫৬ পৃথক স্থানে অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন দেশের ৪১১ জন অভিবাসীর কাগজপত্র যাচাই বাছাই করা হয়।

অভিযানকালে অবৈধ অভিবাসীরা পালানোর চেষ্টা করে ব্যর্থ হন। তাদের কেউ কেউ মুক্তির আবেদনও করেন। আরও তদন্তের জন্য তাদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলেও জানান কেনিথ তান আই কিয়াং।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত