মালয়েশিয়ায় ২১৪ বাংলাদেশিসহ ৬০২ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বিভিন্ন অভিবাসন অপরাধের অভিযোগে ২১৪ বাংলাদেশিসহ ৬০২ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

শনিবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দেশটির সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার তামান শ্রী মুদা সেকশন ২৫ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ২১৪ জন বাংলাদেশি, নেপালের ১১৫, মিয়ানমারের ৮৬, ৮১ জন ইন্দোনেশিয়ার, ৬০ জন ভারতের, ৩৪ জন পাকিস্তানের, শ্রীলঙ্কান ১০ জন এবং একজন করে আলজেরিয়া ও ফিলিপিনের নাগরিক রয়েছেন। এদের মধ্যে ১৯ থেকে ৫৩ বছর বয়সী ৫০৫ জন পুরুষ এবং ৯৭ জন নারী রয়েছেন।

সেলাঙ্গর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, সেলাঙ্গর কন্টিনজেন্ট পুলিশ হেডকোয়ার্টার্স এবং ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টসহ বিভিন্ন সংস্থার ৪৪৫ জন কর্মকর্তা ও কর্মী এই বিশেষ অভিযান পরিচালনা করে।

চিহ্নিত অপরাধগুলোর মধ্যে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ লঙ্ঘন, বিশেষ করে ওয়ার্ক পারমিট বা পাসপোর্টের মতো বৈধ ভ্রমণ নথি দেখাতে ব্যর্থ হওয়াসহ বিভিন্ন অপরাধ রয়েছে।

আটককৃতদের পরবর্তী তদন্তের জন্য সেমেনিয়েহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান