মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ ৩১ অভিবাসী আটক

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ দেশটির রাজধানীর মসজিদ জামেক এলআরটি স্টেশন ও আশপাশের এলাকায় পরিচালিত বিশেষ অভিযান ‘অপস কুটিপ’ চালিয়ে নারীসহ ৩১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। তাদের মধ্যে ১১ জন বাংলাদেশিও রয়েছেন।

জেআইএম কুয়ালালামপুরের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, বৃহস্পতিবার রাত ৭টা ২০ মিনিটে শুরু হওয়া এই অভিযানে বিভাগের মোট ২৫ জন কর্মকর্তা অংশ নেন। তারা এলআরটি স্টেশন থেকে নামা বিদেশি যাত্রী এবং স্টেশন চত্বরের বিভিন্ন স্থানে অবস্থানরত ব্যক্তিদের তল্লাশি করেন।

তিনি জানান, অভিযানে মোট ৬০ জন বিদেশিকে চেক করা হয়। এর মধ্যে ৩১ জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়।

আটকদের নাগরিকত্ব অনুযায়ী তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশিরা, মোট ১১ জন। এরপর রয়েছে ভারত (৮), পাকিস্তান (৭), ইন্দোনেশিয়া (৩) এবং সুদান ও ফিলিপাইনের একজন করে।

পরিচালক জানান, আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩–এর সেকশন ১৫(১)(সি) অনুযায়ী ‘ওভারস্টে’–র অভিযোগে গ্রেপফতার করা হয়েছে। বাকি সবাইকে সেকশন ৬(১)(সি) অনুযায়ী বৈধ পাস বা পারমিট না থাকার জন্য আটক করা হয়েছে।

আটকদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত