মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর উপর আওয়ামিলীগ সন্ত্রাসী কর্তৃক হামলায়, কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হওয়ার প্রতিবাদ সভা এবং দোয়া ও মিলাদ মহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখা।

রবিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানী কুয়ালালামপুরে স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়ার শাখার সাধারণ সম্পাদক এস এম বশিরের সঞ্চালনায় এবং সিনিয়র সহ-সভাপতি আলী খান জুয়েলে এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সভাপতি এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার রতন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সহ-সভাপতি জিয়া হাসান। স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সাংগঠনিক সম্পাদক এবং শ্যামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ, শামসুল আলম সিকদার (হেলাল শিকদার)।

সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার দপ্তর সম্পাদক মোশারফ হোশাইন (হৃদয়), প্রচার সম্পাদক মারুফ এলাহী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সহ-সভাপতি গোলাম কবির প্রমুখ।

সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়ার শাখার সহ-সাধারণ সম্পাদক, হাসান রাজা, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার ক্রীড়া সম্পাদক সোহেল মোল্লা, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল এবং সদস্য মনির হোসেন ও স্বেচ্ছাসেবক দল হাংতুয়া শাখার সভাপতি মোঃ হোসেন সহ অনেক নেতৃবৃন্দ।

স্বেচ্ছাসেবক দল কুয়ালালামপুর মহানগর নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন,ভারপ্রাপ্ত সভাপতি আক্তার গাজী, সহ-সভাপতি ফুরকান শাহ, সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুহিত, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক, সহ-সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহিম, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ আলিম উল্লাহ, সদস্য উত্তম কুমার চৌধুরী, মোঃ আলী, জসীমউদ্দীন, হেলাল উদ্দিন, মোঃ মনির প্রমুখ।

সভায় বক্তারা আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক নেতৃবৃন্দের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, মরহুম শওকত আলী দিদারের বিদায়ী আত্মার মাগফেরাত ও আহত নেতৃবৃন্দের দ্রুত সুস্থতা কামনা করেন।

সভা শেষে মরহুম শওকত আলী দিদার এবং আরাফাত রহমান কোকো সহ বিগত দিনে, বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার আন্দোলনে নিহত সকল শহীদ এবং আহত সকল বীরদের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে, দেশের শান্তি এবং সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান