মালয়েশিয়ায় শ্রমিক দলের ইফতার মাহফিলে নেতাকর্মীদের ঢল

মালয়েশিয়া শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার কুয়ালালামপুরের হোটেল আল মাস সিটির বলরুমে শ্রমিক দল মালয়েশিয়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ আলম বিন সিরাজের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো. রাজু ইমন আলীর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল মালয়েশিয়া শাখার গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাষ্টার মো. ফারুক হোসেন।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন শ্রমিক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন- শ্রমিক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নাসিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম।

এ সময় আরও বক্তব্য রাখেন- বিএনপি মালয়েশিয়া শাখার সভাপতি প্রকৌশলী মো. বাদলুর রহমান খান, বিএনপি মালয়েশিয়া শাখার সিনিয়র সহসভাপতি মো. মাহবুব আলম শাহ, যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান, যুবদল মালয়েশিয়া শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. মিনহাজ্ব মণ্ডল, যুবদল মালয়েশিয়া শাখার যুগ্ম সম্পাদক মো. রমজান আলী, শ্রমিক নেতা মো. জিয়াউল হক জিয়া, মালুরি যুবদলের সভাপতি মো. মারুফ সিকদার, কুয়ালালামপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মো. রাসেল রানা, কুয়ালালামপুর মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি মো. মেহেদি হাসান, কুয়ালালামপুর মহানগর যুবদলের সহ-সভাপতি মো. তুহিন শেখ, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মো. আমজাদ হোসেন মৃধা, নবীন দল মালয়েশিয়া শাখার সভাপতি মো. হাশেম মোল্লা, সাধারণ সম্পাদক মো. আজিম হোসেন, জাসাস মালয়েশিয়া শাখার আহ্বায়ক মো. আসাদুজ্জামান মাসুম, কুয়ালালামপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোজাম্মেল হক ও গণতন্ত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- যুবদল মালয়েশিয়া শাখার সাবেক সভাপতি মো. নাসির উদ্দিন, সিমুনি মহানগর যুবদলের সভাপতি মো. খালিদ হাসান রিপন, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আবু কাউসার ভূঁইয়া, মো. সোহেল খন্দকার, মো. শহীদ গাজী, মো. ইসমাইল হোসেন আখন্দ, মো. মোশাররফ সরকার, মো. উবায়দুল ভূঁইয়া, মো. শাকিল সরকার, মো. খোকন মিয়া, মো. কামরুজ্জামান বাবু, মো. রফিক, মো. দেওয়ান ইব্রাহিম, মো. শাজাহান মোল্লা, মো. আয়ুব হোসেন, মো. রিয়াদ হোসেন, মো. আবু উবায়দা, মো. কারিমুল্লা, মো. ওলিউল্লাহ খন্দকার, মো. হাবিব খান ও মো. জিয়া সিকদার প্রমুখ।

ইফতারপূর্বক আলোচনা সভা শেষে মালয়েশিয়া বিএনপি, শ্রমিক দলসহ অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মীদের উপস্থিতিতে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং শ্রমিক দল মালয়েশিয়ার প্রয়াত সাবেক সভাপতি যোবায়ের আহম্মেদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী