আসিফ আকবরের জন্মদিন আজ

বাংলা গানের যুবরাজখ্যাত গায়ক আকবর। ২০০১ সালে প্রথম অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ প্রকাশ করে রাতারাতি তারকা বনে যান তিনি।

তার সেই অ্যালবামের গানগুলো স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছিল সারা দেশের আনাচে কানাচে। বিশেষ করে তরুণদের মধ্যে দারুণ সাড়া ফেলে গানগুলো। এক অ্যালবাম দিয়েই গানের জগতে নিজের নামটি প্রতিষ্ঠা করা গায়কের আজ জন্মদিন।

১৯৭২ সালের এই দিনে (২৫ মার্চ) কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন আসিফ আকবর। বিশেষ দিনে অসংখ্য অনুরাগীর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন শিল্পী। বিশেষ এই দিনটি উপলক্ষে কথা হয় যুবরাজের সঙ্গে। তিনি বলেন, ‘বয়সটা বেড়ে যাচ্ছে। ৫৩ বছর শেষ হয়ে গেল। আরও কাজ করতে হবে অনেক।’

আসিফ জানান, পঁচিশে মার্চ জাতির জীবনে কালো রাত। সেই রাতের শহীদদের প্রতি সম্মান জানিয়ে জন্মদিন পালন করেন না আসিফ। এবারও তার ব্যতিক্রম হবে না। এই দিনটির প্রতি সম্মান জানিয়ে জন্মদিনের আয়োজন থেকে বিরত থাকা নিজের দায়িত্ব বলে মনে করেন আসিফ।

‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামের পর আসিফের যে উত্থান সময়ের স্রোতে সেটা বেড়েছেই। অডিও এবং সিনেমার গানে তিনি হয়ে উঠেছেন সফল এক নাম। উপহার দিয়েছেন একে একে ‘তুমিই সুখী হও’, ‘তুমিই কথা রাখনি’, ‘তুমিও কাঁদবে একদিন’, ‘সুখে থেকো তুমি বান্ধবী’, ‘পাষাণী তুমি পাষাণী’, ‘তুমিই মনে রাখনি’, ‘বাতাসে প্রেম উড়িয়ে দিও’সহ ৩০টি একক অ্যালবাম। এ ছাড়া অসংখ্য মিশ্র ও দ্বৈত অ্যালবাম প্রকাশ হয়েছে তার কণ্ঠে। পাশাপাশি চলচ্চিত্রের গানেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০০৬ সালে ‘রানীকুঠির বাকি ইতিহাস’ চলচ্চিত্রে গান গেয়ে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

ক্রিকেটপাগল আসিফ ক্রিকেট নিয়ে গেয়েছেন দারুণ এক গান। ‘বেশ বেশ বেশ- শাবাশ বাংলাদেশ’ গানটি জনপ্রিয়তার বিচারে বাংলাদেশ ক্রিকেটের অঘোষিত থিম সং-এ পরিণত হয়েছে। পৃথিবীর যে প্রান্তেই খেলা হোক, সেখানে বাংলাদেশিরা থাকলে আসিফের এই গানটি বাজতে শোনা যায়।

বয়সের কাছে হারতে নারাজ আসিফ। দুই যুগ পরও তিনি ব্যস্ত গায়ক। তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে গান করে যাচ্ছেন। মডেলও হচ্ছেন এ সময়ের অভিনেত্রী-মডেলদের সঙ্গে। ব্যস্ততার স্রোতে আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশ হচ্ছে কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে আসিফের একটি দেশের গান ‘আমার পতাকা লাল সবুজে আঁকা’। ঈদ উপলক্ষে সাউন্ডটেক থেকে প্রকাশ হবে আহমেদ রিজভীর কথায়, মনোয়ার হোসেন টুটুলের সুর ও সজীব দাসের সংগীতায়োজনে কনার সঙ্গে দ্বৈত গান ‘আমি শুধু তোমাকে চাই’।

ঈদের পরও বেশ কয়েকটি গান ধারাবাহিকভাবে প্রকাশ করবেন তিনি। এর মধ্যে আছে দ্বৈত গান ‘তুমি শুধু তোমারই মতো’। এ গানে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন নবীন কণ্ঠশিল্পী জ্যোতি। এ ছাড়া প্রকাশ হবে তরুণ মুন্সীর কথা ও সুরে ‘জানো কি তুমি’, আসিফ আকবরের কথায় সাধনা সারগামের সঙ্গে দ্বৈত গান ‘মন ছুঁয়েছে মন’। এটি প্রকাশ হবে আসিফ আকবরের ইউটিউব চ্যানেল থেকে। এ গানের সুর, সংগীত করেছেন রাজা কাশেফ।

তরুণদের ভালোবাসেন আসিফ। তরুণ শিল্পীদের সঙ্গে কাজও করেন নিয়মিত। এবার আসিফ আকবর জানালেন, তরুণদের জন্য নতুন এক প্ল্যাটফর্ম করেছেন। যারা নতুন, গান প্রকাশের সুযোগ পাচ্ছেন না তাদের জন্য ‘রেট্রো মিউজিক’। এখান থেকে সারাদেশের প্রতিভাবান শিল্পীদের গান প্রকাশ করবেন আসিফ আকবর।

  • Related Posts

    সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

    গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে। সোমবার…

    Continue reading
    যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১২

    যুক্তরাষ্ট্রে একটি প্লেন দুর্ঘটনায় পাইলটসহ ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মিসৌরি অঙ্গরাজ্যে একটি বিমান দুর্ঘটনায় ১১ জন স্কাইডাইভার ও এক পাইলট নিহত হয়েছেন। বেটস কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগের…

    Continue reading

    সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

    সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১২

    যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১২

    মদে ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

    মদে ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

    ফ্রান্সে ‘ভারত ইনোভেটস’ উদ্বোধন করলেন মোদী ও ম্যাক্রোঁ

    ফ্রান্সে ‘ভারত ইনোভেটস’ উদ্বোধন করলেন মোদী ও ম্যাক্রোঁ

    কক্সবাজারের পেকুয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ‎

    কক্সবাজারের পেকুয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ‎

    তিউনিসিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

    তিউনিসিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

    নায়কের চেয়ে ভিলেন শক্তিশালী হওয়ায় ট্রল, এলো জবাব

    নায়কের চেয়ে ভিলেন শক্তিশালী হওয়ায় ট্রল, এলো জবাব

    ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনা, কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে গায়ক

    ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনা, কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে গায়ক

    ফ্রান্সে মাইগ্রেশন-অ্যাসাইলাম নিয়মে বড় পরিবর্তন

    ফ্রান্সে মাইগ্রেশন-অ্যাসাইলাম নিয়মে বড় পরিবর্তন

    ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

    ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী