মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ১২ অবৈধ বাংলাদেশি অভিবাসী আটক

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ১২ বাংলাদেশিসহ ২৩ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) রাতে ১১টার দিকে নেগরি সেমবিলান রাজ্য ইমিগ্রেশন বিভাগ বান্দার বারু নিলাই এলাকায় এ অভিযান চালায়।

ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ ট্যান আই কিয়াং জানান, ৯৩ জন কর্মকর্তার অংশগ্রহণে পরিচালিত অভিযানে ২৯৯ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ২২ থেকে ৫১ বছর বয়সী ২৩ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ২১ জন পুরুষ ও দুজন নারী। তাদের মধ্যে ১২ জন বাংলাদেশের, নয়জন ভারতের, একজন ইন্দোনেশিয়ার এবং একজন পাকিস্তানের নাগরিক।

ইমিগ্রেশনের এ কর্মকর্তা জানান, অভিযানের সময় একটি ভবনের পঞ্চম তলার কয়েকজন অভিবাসী জীবনের ঝুঁকি নিয়ে পাশের ইউনিটের বারান্দা বেয়ে পালানোর চেষ্টা করেন। কয়েকজন আবার ছাদের নিচে বা পানির ট্যাঙ্কের ওপর লুকিয়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত সবাইকে চিহ্নিত করে আটক করা হয়।

তিনি আরও জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযোগে বলা হয়েছিল, ওই এলাকায় বহু বিদেশি বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস করছেন।

আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন, পাসপোর্ট আইন ও ইমিগ্রেশন বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত ও পরবর্তী আইনানুগ পদক্ষেপের জন্য সব আটক ব্যক্তিকে লেনগেং ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে, কোনো মালিক বা ব্যক্তি অবৈধ অভিবাসীদের আশ্রয় বা কাজের সুযোগ দিলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি আদালতে মামলা করা হতে পারে।

ইমিগ্রেশন বিভাগ ভবিষ্যতেও এমন অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি