মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের জরুরি বিজ্ঞপ্তি

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রিন্টিংয়ের জন্য অপেক্ষমান মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) পরিবর্তে ই-পাসপোর্ট প্রাপ্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মালয়েশিয়ায় বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্টের বুকলেট, লেমিনেশন ফয়েল পেপার ঘাটতি ও মেশিন রিডেবল পাসপোর্টের প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বাংলাদেশ থেকে পাসপোর্ট প্রিন্ট হতে বিলম্ব হওয়ায় মালয়েশিয়ায় বসবাসরত এমআরপি পাসপোর্ট প্রত্যাশী বাংলাদেশিদের এমআরপি পাসপোর্ট পেতে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হচ্ছে।’ 

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ২৮ অক্টোবর তারিখের ৫৮.০১.০০০০.২০২.৩৫.০২০.২০/১২৩৭ নং স্মারকের মাধ্যমে জানানো হয়েছে, এমআরপি আবেদন প্রিন্টিংয়ে অপেক্ষমান রয়েছে এমন আবেদনকারীদের ই-পাসপোর্টের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত ফি (ই-পাসপোর্ট আবেদন ফি এমআরপি আবেদন ফি = অতিরিক্ত ফি, যেমন: ভিসা ক্যাটাগরি সাধারণ শ্রমিক ছাত্র-ছাত্রীদের ৫ বছরের ৪৮ পাতার পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে ১৯৬ রিঙ্গিত ১৪৫.০০ = আরএম ৫১.০০ অতিরিক্ত) জমা প্রদান সাপেক্ষে আবেদন করলে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে ই-পাসপোর্ট দেয়া হবে। 

এতে আরও বলা হয়, ২৯ অক্টোবর থেকে মেশিন রিডেবল পাসপোর্টের রিইস্যু জন্য কোনো ধরনের আবেদন পাঠানো/জমা প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। 

অনিবার্য কারণে মেশিন রিডেবল পাসপোর্ট বিতরণে অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের সাময়িক অসুবিধার জন্য কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন দুঃখ প্রকাশ করছে।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি