মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৪৮

মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ১৪৮ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (১১ এপ্রিল) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে দুটি পৃথক অভিযানে মোট ১৪৮ জন অভিবাসীকে আটক করা হয়। রাজ্যের ইমিগ্রেশন বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।

শনিবার (১২ এপ্রিল) জোহর ইমিগ্রেশনের উপ-পরিচালক (নিয়ন্ত্রণ) নর ফয়জল এক বিবৃতিতে জানান, আটক ব্যক্তিরা বৈধ ভ্রমণ নথি ও ওয়ার্ক পারমিট দেখাতে ব্যর্থ হয়েছেন। তাদের সামাজিক পরিদর্শন পাসের অপব্যবহারের অভিযোগ রয়েছে। কেউ কেউ তাদের পাসপোর্ট ও ওয়ার্ক পারমিট দেখাতে পারেননি। তারা দাবি করেন যে নথিগুলি তাদের নিয়োগকর্তাদের কাছে রয়েছে।

জানা গেছে এদিন তামান জোহর জায়ার একটি নির্মাণস্থল এবং ইকো গ্যালেরিয়ার কাছে একটি বিদেশি শ্রমিক বসতিতে অভিযান চালানো হয়। অভিযানে আটক হন মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, চীন, পাকিস্তান, নেপাল এবং ভারতের নাগরিক। এছাড়া আটকদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

এদিকে অভিযানের সময় পালানোর চেষ্টারত একজন বিদেশি কর্মীর ধাক্কায় ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) এক ঊর্ধ্বতন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য জোহরের সুলতানা আমিনা হাসপাতালে (এইচএসএ) পাঠানো হয়েছে।

  • Related Posts

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading
    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি