মালয়েশিয়ায় জাল পাসপোর্ট তৈরির কারখানায় অভিযান, দুই বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় জাল পাসপোর্ট তৈরির কারখানায় অভিযান চালিয়ে ২ বাংলাদেশিকে আটক করেছে দেশটির কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ। একইসঙ্গে শত শত ভুয়া পাসপোর্ট এবং জাল নথি উদ্ধার করা হয়েছে।

প্রায় এক মাস ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২২ জুলাই) ভোরে কেপংয়ের একটি অ্যাপার্টমেন্টে এই অভিযান পরিচালনা করা হয়।

ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিদর্শন করে দেখা গেছে, উদ্ধারকৃত জাল পাসপোর্টগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং মিয়ানমারের পাসপোর্ট ছিল।

এছাড়াও, মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক বিদেশি কর্মীদের জন্য প্রয়োজনীয় ফরেন ওয়ার্কার্স মেডিক্যাল এক্সামিনেশন মনিটরিং এজেন্সি সম্পর্কিত বেশ কিছু ভুয়া নথিও উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, এই সিন্ডিকেট প্রতিটি জাল পাসপোর্টের জন্য ৪০০ রিঙ্গিত করে নিতেন। অভিযানের সময়, কর্মকর্তাদের অনুরোধে অভিযুক্তরা মাত্র ১০ মিনিটের মধ্যে একটি ভুয়া পাসপোর্ট তৈরি করেও দেখান। 

আটককৃত দুই বাংলাদেশি যারা মালয় ভাষায় ভালোভাবে কথা বলতে পারেন না, তারা দাবি করেছেন, তারা শুধুমাত্র এই জায়গায় কাজ করতেন এবং প্রতি মাসে আড়াই হাজার রিঙ্গিত বেতন পেতেন।

তাদের একজন জানান, ‘আমি দিনে ২০ থেকে ৩০টি জাল পাসপোর্ট তৈরি করতে পারি, এটা বসের অর্ডারের ওপর নির্ভর করে। একটি পাসপোর্ট ২৫ থেকে ৩০ মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। আমি এখানে শুধু কাজ করি, আমি জানি না এই পাসপোর্টগুলোর মালিক কে, কারণ এগুলো বসের নির্দেশে তৈরি করা হয়।’

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রাহক এবং এজেন্টের মধ্যে সমস্ত লেনদেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে সম্পন্ন হত এবং অর্ডারগুলো আটককৃত দুই বাংলাদেশির কাছে প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হত। 

পেমেন্ট একটি অ্যাকাউন্টের মাধ্যমে করা হত, যার মালিক একজন বাংলাদেশি ব্যক্তি বলে ধারণা করা হচ্ছে। 
এই সিন্ডিকেটের সাথে অন্য যারা জড়িত রয়েছে তাদের শনাক্ত করতে আরও তদন্ত চলছে বলে জানা গেছে। 

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প