মালয়েশিয়ায় জমকালো আয়োজনে শেষ হলো রিয়েল হিরোস অ্যাওয়ার্ড

জমকালো আয়োজনে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেলো রিয়েল হিরোস অ্যাওয়ার্ড-২০২৪। রাজধানী কুয়ালালামপুরের উইসমা এমসিএর পুরো অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন ঢালিউড কিং শাকিব খান।

রোববার ছুটির দিন প্রিয় তারকাদের এক নজর দেখতে প্রবাসীদের ছিল উপচেপড়া ভিড়। এরমধ্যে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির পারফরমেন্স মন কারে দর্শকদের।

ক্লোজ আপ-১ তারকা পুলক অধিকারীর একের পর এক গানে মুগ্ধ হন এমসিএর হাজার চারেক প্রবাসী। গান পরিবেশন করেন তরুণ উদীয়মান শিল্পী কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলাও। দর্শক বন্দনা কুড়ায় মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান এবং মিম চৌধুরীর দলিয় নৃত্য।

এ আয়োজনে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের মধ্য থেকে বেশ কয়েকজনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা দেওয়া হয় মালয়েশিয়ায় কর্মরত বেশ কয়েকজন সাংবাদিককেও।

সবার হাতে ক্রেস্ট তুলে দেন ঢালিউড কিং শাকিব খান। অনুষ্ঠানের আয়োজক ছিল রিয়েল হিরোস এক্সপো অ্যান্ড কমিউনিকেশন ও গ্রুপ ইভেন্ট।

  • Related Posts

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর শহরের যানজট নিরসন, ট্রাফিকব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।…

    Continue reading
    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সংলাপ এবং একটি সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। শনিবার…

    Continue reading

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের