মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশিসহ ১৯ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ার কেদাহ রাজ্যে ইমিগ্রেশনের ধারাবাহিক অভিযানে বাংলাদেশিসহ ১৯ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাজ্যের চারটি জেলায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।

বুধবার কেদাহ ইমিগ্রেশন ডিরেক্টর, মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মদ জেইন এক বিবৃতিতে জানিয়েছেন, গোয়েন্দা তথ্য এবং জনসাধারণের তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। যেখানে সেলাইয়ের দোকান, খাবারের দোকান, কারখানা এবং খুচরা দোকানের মতো বেশ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। ইয়ান জেলায় মোট ৩০ জন বিদেশিকে তল্লাশি করা হয় এবং তাদের মধ্যে ১০ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া কোটা সেতারের অপ বেলাঞ্জা থেকে পাঁচজন অবৈধ অভিবাসীকে, পেন্ডাংয়ের অপ সাপুতে আরও তিনজন এবং কুয়ালা মুদায় একই অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা মিয়ানমার, বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের নাগরিক এবং তারা অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, অভিবাসন নিয়ন্ত্রণ ১৯৬৩ এবং অভিবাসী পাচার ও চোরাচালানবিরোধী আইন ২০০৭ (অপটিজম) এর অধীনে বিভিন্ন অপরাধের তাদের গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।

কেদাহ ইমিগ্রেশন অবৈধ অভিবাসীদের উপস্থিতির বিরুদ্ধে এবং দেশের নিরাপত্তা ও কল্যাণে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে বিভাগটি।

জনসাধারণকে অবৈধ অভিবাসীদের সঙ্গে সম্পর্কিত যে কোনো তথ্য জানানোর আহ্বান জানিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের