মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং প্রদর্শনীতে বাংলাদেশ

মালয়েশিয়ায় ১৯তম ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং শোকেস অনুষ্ঠিত হয়েছে। গত ২৮-৩০ নভেম্বর কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশনের সহযোগিতায় ইএস ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট এ অনুষ্ঠানের আয়োজন করে।

মেলায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বরাদ্দ করা বুথে বাংলাদেশের প্রসিদ্ধ খাদ্য, পানীয় ও ভোগ্যপণ্য ব্র্যান্ড ‘প্রাণ’ অংশগ্রহণ করে এবং তাদের গৃহস্থালি পণ্য, ভোক্তা পণ্য এবং খাদ্য ও পানীয় প্রদর্শনী করে। প্রতিদিনই বিভিন্ন দেশের ব্যবসায়ী ও বিভিন্ন পরিবেশক বাংলাদেশের বুথ পরিদর্শন করে পণ্যসামগ্রী নিয়ে আগ্রহ প্রকাশ করেন।

শনিবার (৩০ নভেম্বর) মেলার সমাপনী দিনে মেলা ও বাংলাদেশি স্টল পরিদর্শন করেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ। এ সময় তিনি বাংলাদেশের স্টলে আগত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে তাদের সহযোগিতা চান।

এছাড়া তিনি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে বিভিন্ন পরামর্শ দেন এবং হাইকমিশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এবারের প্রদর্শনীতে ফ্যাশন-অ্যাপারেল, ফেব্রিক, চামড়াজাত পণ্য, গৃহস্থালি পণ্য, উপহার, ভোক্তাপণ্য এবং খাদ্য ও পানীয় ক্যাটাগরিতে ১০টি দেশ ৩০০টি বুথের মাধ্যমে মেলায় তাদের পণ্য প্রদর্শনী করেছে।

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান বলেন, এদেশে বাংলাদেশি পণ্যের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। এই প্রেক্ষাপটে হাইকমিশন বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণের জন্য বিভিন্ন বাণিজ্যমেলায় অংশগ্রহণসহ অন্যান্য পরিকল্পনা নিয়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বৈচিত্র্যময় বিভিন্ন পণ্যসাসামগ্রী নিয়ে অংশগ্রহণের জন্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ‘প্রাণ’কে ধন্যবাদ জানান।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মালয়েশিয়ার প্রধান বিপণন কর্মকর্তা টাইলার তাসিন বলেন, বিভিন্ন সেক্টরের উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী বুথ পরিদর্শন করেছেন এবং বাংলাদেশের পণ্যসামগ্রী নিয়ে তাদের আগ্রহ লক্ষ্য করা গেছে।

মালয়েশিয়ার বাজারে ‘প্রাণ’ শক্তিশালী ব্র্যান্ড হিসেবে বিকাশের জন্য কাজ করে চলেছে এবং এই মেলা সেক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ হিসেবে মনে হয়েছে। এজন্য তিনি বাংলাদেশ হাইকমিশনকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলার এবং মালয়েশিয়া বাংলাদেশে নবম বৃহত্তম বিনিয়োগকারী দেশ। মালয়েশিয়ায় বাণিজ্য সম্প্রসারণে জন্য ২০২৩ সালে এখন পর্যন্ত বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বিভিন্ন ক্যাটাগরির ৯টি আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করেছে।

  • Related Posts

    ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

    সরকারি পর্যায়ে দেশে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি…

    Continue reading
    টানা বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে কর্মজীবীরা

    মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরে ঢাকায় বৃষ্টি হচ্ছে। শনিবার (১১ জুলাই) রাত থেকে তা আরও বেড়েছে। ভোরে কয়েক ঘণ্টা টানা অঝোর ধারায় বৃষ্টি ঝরেছে। এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে।…

    Continue reading

    ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

    ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

    টানা বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে কর্মজীবীরা

    টানা বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে কর্মজীবীরা

    ইরানের সঙ্গে আলোচনায় রাজি, তবে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প

    ইরানের সঙ্গে আলোচনায় রাজি, তবে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    টরন্টোর সালসা উৎসবে বন্দুক হামলা, নিহত অন্তত ২

    টরন্টোর সালসা উৎসবে বন্দুক হামলা, নিহত অন্তত ২

    ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী নৌকা ডুবে নিহত ১৫

    ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী নৌকা ডুবে নিহত ১৫

    ফরিদপুরে বাসের ধাক্কায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

    ফরিদপুরে বাসের ধাক্কায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

    পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাঙ্গামাটি, পানিবন্দি হাজারো মানুষ

    পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাঙ্গামাটি, পানিবন্দি হাজারো মানুষ

    ইতিহাসে প্রথমবার টি-টোয়েন্টিতে এমন লজ্জার রেকর্ড ভারতের

    ইতিহাসে প্রথমবার টি-টোয়েন্টিতে এমন লজ্জার রেকর্ড ভারতের

    ৩৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে সাবেক চার বিশ্বচ্যাম্পিয়ন

    ৩৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে সাবেক চার বিশ্বচ্যাম্পিয়ন