উপকূলে ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডব শুরু, সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের

ভারতের তামিলনাড়ু রাজ্যের পুদুচেরি উপকূলের কাছে আছড়ে পড়তে (ল্যান্ডফল) শুরু করেছে ঘূর্ণিঝড় ফিনজাল। আগামী তিন থেকে চার ঘণ্টার মধ্যে ঝড়টি তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস । তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলে জারি হয়েছে রেড অ্যালার্ট।

এর আগে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছিল যে, ঘূর্ণিঝড় ফিনজাল তামিলনাড়ু উপকূল অতিক্রম করার সময় বাতাসের গতিবেগ ৭০-৮০ কিলোমিটার এবং ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

ফিনজাল আঘাত হানার আগেই উপকূলবর্তী জেলাগুলোতে ভারি বৃষ্টি শুরু হয়। প্রচণ্ড ঝড় এবং দমকা বাতাসের কারণে চেন্নাইয়ে বিমানবন্দর ও ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়। এছাড়া বেশ কিছু হাসপাতাল ও বাড়িঘর প্লাবিত হয় বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। 

ঘূর্ণিঝড় ফিনজালকে কেন্দ্র করে তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলায় স্কুল ও কলেজ বন্ধ করে দেয়া হয়। শনিবার বিকেলের মধ্যেই কয়েক হাজার মানুষকে সরিয়ে নেয়া হয় নিরাপদে আশ্রয়কেন্দ্রে।

এছাড়া প্রতিবেশী অঞ্চল পুদুচেরির নিচু এলাকায় বসবাসকারী লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে এবং প্রশাসন ঘূর্ণিঝড়ের আগে বাসিন্দাদের সতর্ক করে এসএমএস সতর্কতা পাঠিয়েছে।

এদিকে চেন্নাই বিমানবন্দরের কিছু অংশ প্লাবিত এবং একাধিক ফ্লাইট বাতিলের কারণে শত শত যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। রোববার ভোর ৪টা পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।

ফিনজালের প্রভাবে সোমবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকের বেশ কিছু এলাকায় ভারি বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা। ক্ষয়ক্ষতি এড়াতে স্কুল–কলেজ ও অফিস-আদালত বন্ধ ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন এলাকায় খোলা হয়েছে দুই হাজারের বেশি ত্রাণশিবির।

শুক্রবার থেকেই বৃষ্টি হচ্ছে চেন্নাইতে। এরই মধ্যে শহরের ১৩৪টি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রোববার পর্যন্ত ৬২২ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

    শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার কথা জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব…

    Continue reading
    আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী

    বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন। তিনি বলেন, ‘আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে আমরা…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

    প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

    আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী

    আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী

    ইরানের ওপর কঠোর আঘাত হানা হবে: ট্রাম্পের নতুন হুমকি

    ইরানের ওপর কঠোর আঘাত হানা হবে: ট্রাম্পের নতুন হুমকি

    ইউক্রেন যুদ্ধে জয়ী হচ্ছে রাশিয়া : পুতিন

    ইউক্রেন যুদ্ধে জয়ী হচ্ছে রাশিয়া : পুতিন

    নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১১২৭

    নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১১২৭

    লঘুচাপে উত্তাল সাগর, চলছে ৩ নম্বর সতর্কসংকেত

    লঘুচাপে উত্তাল সাগর, চলছে ৩ নম্বর সতর্কসংকেত

    প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

    প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

    অপরাধ ও আইনি দ্বন্দ্ব নিয়ে কারিনা-পৃথ্বীরাজের ‘দায়রা’

    অপরাধ ও আইনি দ্বন্দ্ব নিয়ে কারিনা-পৃথ্বীরাজের ‘দায়রা’

    নিউইয়র্কে বাংলাদেশিসহ দুটি প্রাণঘাতী হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ঘাতক জেসুস অ্যাকোস্টা গ্রেপ্তার

    নিউইয়র্কে বাংলাদেশিসহ দুটি প্রাণঘাতী হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ঘাতক জেসুস অ্যাকোস্টা গ্রেপ্তার

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা