মালয়েশিয়ায় আন্তর্জাতিক পর্যটন ও সংস্কৃতি সম্মেলনে বাংলাদেশ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক পর্যটন ও সংস্কৃতি সম্মেলনে অংশ নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) স্থানীয় সময় ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৪ দিনব্যাপী এ আয়োজনের।

এ আয়োজনে বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছে ২০টিরও বেশি দেশ। মেলায় বাংলাদেশ হাইকমিশন পরিচালিত বুথের মাধ্যমে বাংলাদেশের দর্শনীয় পর্যটন স্থান, সাংস্কৃতিক ঐতিহ্য এবং উল্লেখযোগ্য রপ্তানিপণ্য সম্পর্কিত তথ্য বিদেশি দর্শনার্থীদের মাঝে তুলে ধরা হচ্ছে।

বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার বিভিন্ন পর্যটন সংশ্লিষ্ট সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়িক চেম্বার ও প্রবাসী বাংলাদেশীদের এই মেলা পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছে। মালয়েশিয়ার পাশাপশি এই আয়োজনে অংশ নেওয়া ছয়টি দেশ তাদের দেশীয় সাংস্কৃতিক প্রদর্শনী উপস্থাপন করবে। অক্টোবর মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের একটি দল বাংলাদেশের সাংস্কৃতিক পরিবশেনা তুলে ধরবে।

আন্তর্জাতিক পর্যটন ও সংস্কৃতি সম্মেলনের উদ্বোধন করেন মালয়েশিয়ার পর্যটন ও সংস্কৃতি ডেপুটি মিনিস্টার খাইরুল ফেরদৌস আকবর খান। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, মালয়েশিয়ায় আন্তর্জাতিক পর্যটন ও সংস্কৃতি প্রদর্শনী এবং সম্মেলনের চীফ এক্সিকিউটিভ অফিসার মো. আফিক হাসান।

বাংলাদেশ হাইকমিশনের বুথে ডেপুটি মিনিস্টারসহ অন্যান্যদের স্বাগত জানান মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর। তিনি এসময় উপস্থিত সবাইকে বাংলাদেশের উল্লেখযোগ্য পর্যটন স্থান সম্পর্কে এবং এসংক্রান্ত বই ও তথ্য প্রদান করেন।

পরিদর্শন শেষে ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর উপস্থিত প্রবাসী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি জানান, হাইকমিশনের উদ্যোগে এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে বিদেশীদের কাছে বাংলাদেশের পর্যটনস্থানসমূহকে পরিচিত করা সম্ভব হবে ।

উল্লেখ্য যে, গত দুই বছরে ভ্রমণ ও পর্যটন খাতে উল্লেখযোগ্য উত্থানের পর, ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকবে বলে আশা করছেন আয়োজকরা। ২০২৩ সালে, মালয়েশিয়ায় ২০.১ মিলিয়ন পর্যটক এসেছেন। যা থেকে এ খাতে ৭১.৩ বিলিয়ন রিঙ্গিত রাজস্ব আয় করেছে দেশটি। এই বছর, দেশটি ২৭.৩ মিলিয়ন পর্যটকের লক্ষ্য রেখেছে, পর্যটন রাজস্ব থেকে ১০২.৭ বিলিয়ন রিঙ্গিত আয়ের আশা করছে দেশটি।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান