মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি, ছুটির দিনেও খোলা থাকবে ইমিগ্রেশন কাউন্টার

মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। নাম নিবন্ধনের জন্য আর মাত্র দুই সপ্তাহ সময় পাবেন অভিবাসীরা। এদিকে কর্মসূচি আরও গতিশীল করতে ছুটির দিনেও ইমিগ্রেশন কাউন্টার খোলা রাখার সি দ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীরা যাতে বৈধভাবে ও কোনোরূপ হয়রানি ছাড়া নিজ নিজ দেশে ফিরে যেতে পারে সেই লক্ষ্যে অভিবাসন প্রত্যাবাসন কর্মসূচি গ্রহণ করে দেশটির অভিবাসন বিভাগ। 

চলতি বছরের ১ মার্চ অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি শুরু হয়। যা আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে। বিভিন্ন দেশের ২ লাখেরও বেশি প্রবাসী এই কর্মসূচিতে নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে বাংলাদেশি প্রায় ৩১ হাজার ৪১ জন। 

এই কর্মসূচির মাধ্যমে গত ১২ ডিসেম্বর পর্যন্ত প্রায় ১ লাখ ৮৬ হাজার অভিবাসী তাদের নিজ নিজ দেশে ফিরেছেন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক প্রত্যাবাসন হয়েছে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মায়ানমার ও নেপালের নাগরিকরা।

এই কর্মসূচির মেয়াদ প্রায় শেষ হয়ে এসেছে। ফলে শেষ সময়ে নাম নিবন্ধনের সংখ্যা বেড়েছে। সে কারণে আগামী ২১ ও ২৮ ডিসেম্বর সাপ্তাহিক ছুটির দিনও ইমিগ্রেশন কাউন্টার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। 

সোমবার (১৬ ডিসেম্বর) অভিবাসন বিভাগের সদর দফতরে কর্মসূচি পরিদর্শন শেষে এ কথা জানান অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।

তিনি বলেন, অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির সময়সীমা বাড়ানোর জন্য এরই মধ্যে বিভিন্ন দূতাবাস থেকে অনুরোধ জানানো হয়েছে। অভিবাসন বিভাগ বিষয়টি পরবর্তীতে বিবেচনা করবে।

তিনি বলেন, প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে যেসব অবৈধ অভিবাসী স্বেচ্ছায় দেশে ফিরে যেতে চায়, তাদের ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে টিকিট কাটতে হচ্ছে। মালয়েশিয়ায় জন্ম নেয়া অবৈধ অভিবাসীদের সন্তানদের ওপরও এই জরিমানা প্রযোজ্য। 

তবে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি শেষে অভিবাসন বিভাগের অভিযানে যদি কোনো অবৈধ অভিবাসী আটক হয়, সে ক্ষেত্রে তার ৩ হাজার রিঙ্গিত জরিমানা প্রদান করতে হবে। এই লোকসান থেকে বাঁচতে হলে অবশ্যই ৩১ ডিসেম্বরের আগে এই কর্মসূচির মাধ্যমে দ্রুত নাম নিবন্ধন করতে হবে, বলেন পরিচালক। 

  • Related Posts

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর শহরের যানজট নিরসন, ট্রাফিকব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।…

    Continue reading
    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সংলাপ এবং একটি সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। শনিবার…

    Continue reading

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের