মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো বিয়ামের প্রথম কেন্দ্রীয় কাউন্সিল

বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)-এর ‘প্রথম কেন্দ্রীয় কাউন্সিল অ্যান্ড লিডারশিপ সামিট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ আগস্ট) রাজধানী কুয়ালালামপুরের জি-টাওয়ারে কেন্দ্রীয় কাউন্সিল অ্যান্ড লিডারশিপ সামিট অনুষ্ঠিত হয়।

হাফেজ বশির ইবনে জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সামিটে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

প্রধান অতিথি শিক্ষার্থী ও তরুণ নেতাদের উদ্দেশ্যে বলেন, সততা নিয়ে এগিয়ে যাবার পথে নানান বাধা-বিপত্তির সম্মুখীন হতে হবে। তবে নিজেকে পরিচ্ছন্ন মানসিকতা ও নীতি-নৈতিকতার কোনো বিকল্প নেই। এটি ঠিক রেখে এগিয়ে চললে তোমাদের কেউ হারাতে পারবে না।

মুশফিকুর রহমান ও উসামা বিন আব্দুল বারির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সামিটে বশির ইবনে জাফরকে প্রেসিডেন্ট ও এমডি রফিকুল ইসলামকে সেক্রেটারি করে বিয়াম ২০২৫-২৬ সেশনের ২৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানটিতে লিডারশিপ বিষয়ক নানান কলাকৌশল নিয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন ইয়ুথ হাব ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা ও মহাসচিব পাভেল সারওয়ার, মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)-এর পিএইচডি গবেষক মো. খাইরুজ্জামান, ইজ্জান গ্লোবাল ট্রেডিং এর সিইও তোফায়েল আহমেদ, বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি পূত্রা মালয়েশিয়ার উপদেষ্টা এসএম আশিবুর হাসনাত সাদী।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট রিয়াদ হোসাইনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা।

বিয়ামের নতুন কমিটির বাকি পদগুলোতে নির্বাচিত ইয়ুথ লিডাররা হলেন, ভাইস প্রেসিডেন্ট রাজিন শাহরিয়ার, মুশফিকুর রহমান, উসামা বিন আবদুল বারী, জয়েন্ট সেক্রেটারি তৌফিকুর রহমান মাহফুজ, ট্রেজারার আরমান মজুমদার, অর্গানাইজেশনাল সেক্রেটারি ফাইজা হুমায়রা, অ্যাকটিং অর্গানাইজেশনাল সেক্রেটারি ওমর ফারুক সৈকত, জয়েন্ট অর্গানাইজেশনাল সেক্রেটারি রাফিদ শরিয়ার জয়, এমপ্লয়মেন্ট অ্যাফেয়ার্স সেক্রেটারি মোহাইমিনুল ইসলাম, অ্যালামনাই রিলেশন সেক্রেটারি মেহেদি হাসান সুপ্ত, পাবলিক রিলেশন অ্যান্ড মিডিয়া সেক্রেটারি তাহমিদ তাজওয়ার তামিম, জয়েন্ট পাবলিক রিলেশন অ্যান্ড মিডিয়া সেক্রেটারি ঊষা সুমাইয়া তাবাসসুম, কালচারাল অ্যাফেয়ার্স সেক্রেটারি রাশেদুল ইসলাম, স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন সেক্রেটারি মোজাম্মেল প্রধানিয়া সৈকত, জয়েন্ট স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন সেক্রেটারি আলিফুর রহমান তুতুল, জয়েন্ট কালচারাল অ্যাফেয়ার্স সেক্রেটারি ফারজানা ফাতেমা প্রাপ্তি, ওয়েলফেয়ার অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট সেক্রেটারি দিলারা জাহান, ইনোভেশন অ্যান্ড আইটি সেক্রেটারি নজমুল হাসান, জয়েন্ট ইনোভেশন অ্যান্ড আইটি সেক্রেটারি মো. আবু সাদাত সায়েম, মেম্বারশিপ কো-অর্ডিনেশন সেক্রেটারি আবদুর রহিম, জয়েন্ট মেম্বারশিপ কো-অর্ডিনেশন সেক্রেটারি সাদ কবির, এডুকেশন অ্যান্ড ইয়ুথ ডেভেলপমেন্ট সেক্রেটারি আসিফ, জয়েন্ট এডুকেশন অ্যান্ড ইয়ুথ ডেভেলপমেন্ট সেক্রেটারি মো. নজমুল হক নাঈম, রিসার্চ অ্যান্ড পাবলিকেশনস সেক্রেটারি মারিয়া আক্তার সুইটি, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাফেয়ার্স সেক্রেটারি মো. ইয়া নাবিউর রহমান, এবং এক্সিকিউটিভ মেম্বার মো. তাহসিন ইসলাম।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!