কলকাতার ব্রাত্য বসুর সিনেমায় এবার চঞ্চল চৌধুরী

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও রাজনীতিবিদ ব্রাত্য বসু। সর্বশেষ তার দুটি সিনেমায় দেখা গিয়েছিল অভিনেতা মোশাররফ করিমকে। এবার তিনি নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে।

এ সিনেমার নাম ‘টান’। দুর্গাপূজার পরই শুরু হবে শুটিং, এমনটাই জানা গেল ভারতীয় গণমাধ্যমের সূত্রে।

এর আগে ব্রাত্য বসু দুটি সিনেমা নির্মাণ করেন মোশাররফ করিমকে নিয়ে। ‘ডিকশনারি’ এবং ‘হুব্বা’ নামের ছবি দুটো বেশ আলোচনায় এসেছিল। জানা গিয়েছিল তার পরবর্তী সিনেমাতেও মোশাররফ করিম থাকবেন। কিন্তু এবার জানা গেল তার বদলে এবার যুক্ত হচ্ছেন চঞ্চল চৌধুরী।

আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ‘টান’ সিনেমাটি নির্মিত হচ্ছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প অবলম্বনে। গল্পে দেখা যাবে, এক বৃদ্ধের জীবনে হঠাৎ ফিরে আসেন তার পুরোনো প্রেমিকা। কিন্তু তখন তার আছে একটি গড়া সংসার, সন্তানসহ। অতীত আর বর্তমানের দ্বন্দ্বে তৈরি হয় জটিল এক মানবিক টানাপোড়েন।

এই বৃদ্ধের চরিত্রে অভিনয় করবেন লোকনাথ দে। আর তার পুরোনো প্রেমিকার চরিত্রে থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সীমা বিশ্বাস। তাদের ছেলের ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ কুণাল ঘোষ।

এ মুহূর্তে সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি চলছে অভিনয়শিল্পীদের লুক টেস্ট ও চূড়ান্ত নির্বাচন। খুব শিগগিরই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা এবং শিল্পীদের চেহারাভিত্তিক ফার্স্টলুক প্রকাশ করা হবে।

এদিকে চঞ্চল চৌধুরী বর্তমানে প্রস্তুত হচ্ছেন আরও একটি বড়পর্দার কাজে। জানা গেছে, অমিতাভ ভট্টাচার্যের পরিচালনায় ‘ত্রিধারা’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। সেখানে তার সঙ্গে প্রথমবারের মতো পর্দা ভাগ করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এই সিনেমায় আরও থাকবেন কৌশিক গাঙ্গুলী। ‘ত্রিধারা’ হবে তিন ব্যক্তির সম্পর্কভিত্তিক জটিল জীবনের গল্প নিয়ে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!