মালদ্বীপে ২২ অবৈধ অভিবাসী গ্রেফতার

মালদ্বীপে অবৈধ বিদেশিদের গ্রেফতার ও তাদের ব্যবসা বন্ধ করতে তিন মাস ধরে দেশটির ইমিগ্রেশন ব্যাপকহারে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিক অভিযানে গ্রেফতার হয়েছেন ২২ অভিবাসী। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে জানানো হয়নি।

ইমিগ্রেশন এক্স-এর একটি পোস্টে জানানো হয়, ইমিগ্রেশন ওয়াচ মালদ্বীপের রাজধানী শহরে অবৈধ অভিবাসীদের বসবাস সম্পর্কে সামাজিকযোগাযোগ মাধ্যমে তথ্য পাওয়ার পর শনিবার (১৭ আগস্ট) সকালে অভিযান পরিচালনা করে। অভিযানে ওয়ার্ক পারমিট না থাকা ১৪ বিদেশিকে আটক করা হয়।

এছাড়াও, রাজধানী মাফানু এলাকায় আবাসন ব্লকের হোটেলে অভিবাসীদের বসবাস এমন তথ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেই আবাসন ব্লকে অভিযান চালিয়ে ৮ বিদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।

অবৈধ শ্রমিকদের গ্রেফতারে ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানের অংশ হিসেবে এ পর্যন্ত দুই হাজারের বেশি বিদেশিকে মালদ্বীপ থেকে বিতাড়িত করা হয়। বিপুল সংখ্যক অভিবাসী এখনও অভিবাসন হেফাজতে। অবৈধভাবে কর্মরত অবস্থায় আটক হওয়া সব বিদেশিকে দেশে ফেরত পাঠানোর কাজ করছে ইমিগ্রেশন।

এসব অবৈধ অভিবাসীদের এখন আর দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না বলে আগেই জানিয়েছে ইমিগ্রেশন।

মালদ্বীপে অবৈধ অভিবাসীদের সম্পর্কে অভিযোগ/রিপোর্ট করতে ‘ইমিগ্রেশন ওয়াচ’ নামে একটি পোর্টালও চালু করেছে ইমিগ্রেশন বিভাগ। পোর্টালটিতে নাম গোপন করে অভিবাসনের সাথে অবৈধ অভিবাসীদের সম্পর্কে তথ্য শেয়ার করার জন্য বলা হয়েছে।

  • Related Posts

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’

    মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও স্বার্থরক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় পাশে থাকবে বলে মন্তব্য করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। বুধবার (১৫ জুলাই)…

    Continue reading
    মালয়েশিয়ার ডিটেনশন সেন্টারে ১১৩৩ বাংলাদেশিসহ ২২ হাজারের বেশি অভিবাসী

    মালয়েশিয়াজুড়ে ২০টি ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার ও দুটি ইমিগ্রেশন ডিপোতে গত ৩০ জুন পর্যন্ত মোট ২২ হাজার ১৬৬ জন অনথিভুক্ত অভিবাসী আটক ছিলেন। তাদের মধ্যে ১ হাজার ১৩৩ জন বাংলাদেশি রয়েছেন।…

    Continue reading

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’