মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ দূতাবাসের কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন জানান, শনিবার (১ ফেব্রুয়ারী) স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় হুলহুমালে-মালের মহাসড়কে দুর্ঘটনা ঘটে। এতে জাভেদ চৌধুরী শাহীন নামে এক বাংলাদেশি যুবক নিহত হন। 

৩১ বছর বয়সি শাহীনের দেশের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পুর্বদুর গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল ওহাব চৌধুরীর ছেলে। শাহীনের লাশ এখন রাজধানী মালের একটি হাসপাতালে রয়েছে। লাশের সঙ্গে রয়েছেন তার শ্যালক মোহাম্মদ পারভেজ মিয়া।

পারভেজ মিয়া জানিয়েছেন, নিহত শাহীন ১৬ বছর আগে মালদ্বীপে পাড়ি জমান। তিনি দেশটির প্রথম সারির ব্যবসায় প্রতিষ্ঠান লিলি ইন্টারন্যাশনাল কোম্পানিতে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

শাহীনের বাবা বেঁচে নেই। মা, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে তার যারা গ্রামে বসবাস করে। শাহীনের অকাল মৃত্যুর খবর শোনার পর তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মালদ্বীপ পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা ৪৫মিনিটের দিকে হুলহুমালে-মালের মহাসড়কের পাশে সৌরবিদ্যুৎ প্যানেলের কাজ করার জন্য ট্রাফিক কর্ন বসানো হয়েছে। শাহীন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময়নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান এবং মারাত্মক আঘাত পান।

এরপর স্থানীয়রা তাকে দ্রুত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে মারা যান শাহীন। বর্তমানে তার লাশ ওই হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনাটির কারণ ক্ষতিয়ে দেখছে মালদ্বীপ পুলিশ।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প