মালদ্বীপে কালোবাজারে ডলার বিক্রি, ৫ বিদেশি আটক

মালদ্বীপের রাজধানী মালে কালোবাজারে ডলার বিক্রির অভিযোগে পাঁচ বিদেশিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মালদ্বীপের টাস্কফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচ বিদেশিকে আটক করে।

আটক বিদেশিদের কাছ থেকে নগদ ডলার, মালদ্বীপের এমআরভি, বাংলাদেশি টাকা ও ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন। মালে শহরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। মালদ্বীপের পুলিশ বর্তমানে মামলাটি তদন্ত করছে।

এদিকে মালদ্বীপে অবৈধ অভিবাসীদের ধরতে দেশজুড়ে ধারাবাহিকভাবে ‘অপারেশন কুরাঙ্গি’ নামে যৌথ অভিযান চালাচ্ছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অভিবাসন নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে প্রতিদিনই আটক হচ্ছেন বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বাংলাদেশিরাও। ফলে দেশটিতে থাকা প্রায় এক লাখ বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

মালদ্বীপে অভিযান পরিচালনা করে এখন পর্যন্ত আটক করে ৩ হাজারেরও বেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন মালদ্বীপে বসবাস করা বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধারা।

মালদ্বীপে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সরকারের চলমান অভিযানের মধ্যে করণীয় নিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ দূতাবাস। বৈঠকে জানানো হয়, বাংলাদেশিরা মূলত আটক হচ্ছেন দেশটির আইন পরিপন্থি কাজ করার জন্য।

এ অবস্থায় অবৈধ মাদক ও ডলার ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে প্রবাসীদের বিরত থেকে বৈধভাবে রেমিট্যান্স পাঠানো ও কর্মক্ষেত্রে দেশটির আইন মেনে চলার আহ্বান জানান হাই কমিশনার। সেইসঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা ও বন্যার্তদের পাশে দাঁড়াতেও পরামর্শ দেন তিনি।

  • Related Posts

    শিশুহত্যার বিচার আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আসামিদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৭ জুন) জাতীয় সংসদ…

    Continue reading
    প্রধান বাজেট অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। রোববার (৭ জুন) বিকেল ৩টায় শোকপ্রস্তাবের মধ্য দিয়ে চলতি অধিবেশন শুরু হয়। জাতীয়…

    Continue reading

    শিশুহত্যার বিচার আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুহত্যার বিচার আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধান বাজেট অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধান বাজেট অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

    মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

    ইরানে ভয়াবহ হামলা ইসরায়েলের, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা

    ইরানে ভয়াবহ হামলা ইসরায়েলের, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা

    ইসরায়েলে হামলার পর ইরানকে আলোচনায় ফিরে আসতে বললেন ট্রাম্প

    ইসরায়েলে হামলার পর ইরানকে আলোচনায় ফিরে আসতে বললেন ট্রাম্প

    চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না: ট্রাম্প

    চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না: ট্রাম্প

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    পুশ ইন অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ

    পুশ ইন অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ

    যুদ্ধের আবহ-ভিসা জটিলতার মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান দল

    যুদ্ধের আবহ-ভিসা জটিলতার মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান দল