মালদ্বীপে এক বছরে ২০ লাখ পর্যটক

প্রকৃতির অপরূপ রূপে সাজানো মালদ্বীপ। হাজারো দ্বীপের সমন্বয়ে গড়ে ওঠা দেশটি সারা বছরই মুখর থাকে পর্যটকদের পদচারণায়। আর ৫২ বছরের ইতিহাসে পর্যটন খাতে ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে দেশটি। প্রথমবারের মতো এক মৌসুমে ২০ লাখ পর্যটকের কোটা পূর্ণ হয়েছে।

এই উপলক্ষে দেশটির ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করে দেশটির পর্যটন মন্ত্রণালয়। 

এই ইতিহাসের সাক্ষী ছিলেন অস্ট্রেলিয়ান স্বামী ও দুই সন্তানের সঙ্গে মালদ্বীপে ঘুরতে আসা এক নারী। যার নাম অ্যাস্ট্রিড ডিরনেগার। ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে ওই নারীকে মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্ণিল আয়োজনের মাধ্যমে স্বাগত জানায়।

ভাগ্যবান এই অস্ট্রেলিয়ান পরিবারটিকে সাই-লেগুন রিসোর্টে ছয় দিনের একটি ফ্রি প্যাকেজ অফার করে মালদ্বীপ কর্তৃপক্ষ। সেইসঙ্গে পেয়েছেন বিশেষ উপহারও।

পরিবারটিকে স্বাগত জানিয়ে, আগামী বছরও লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন মালদ্বীপের পর্যটনমন্ত্রী। যা বিশ্বাস করেন সংশ্লিষ্টরা।

এখানকার পরিবেশ আর প্রাকৃতিক দৃশ্য সত্যিই মুগ্ধ করার মতো। সেইসাথে বসবাসরত প্রবাসীদের আতিথেয়তায় মুগ্ধ বাংলাদেশি পর্যটকরা।

চলতি মৌসুমে অর্জিত ২০ লাখ পর্যটকের লক্ষ্যমাত্রা নিয়ে, নতুন বছরে ২৩ লাখ পর্যটক আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে মালদ্বীপ।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ