মালদ্বীপে আংশিক ওয়ার্ক পারমিট ভিসা চালু

মালদ্বীপে কর্মী ভিসা আংশিকভাবে চালু রয়েছে। সরকারি খাতে সীমিত আকারে বাংলাদেশি কর্মী নেয়ার পর এবার বেসরকারি নিয়োগকারীদেরও অনুমতি দিয়েছে দেশটির সরকার। তবে দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা খরচ না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

দীর্ঘ বিরতির পর ২০২৩ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা উন্মুক্ত করে দেয় মালদ্বীপের বর্তমান সরকার। এর কয়েক মাস পর ২০২৪ সালে আবারও অবৈধ নিয়োগের কারণে বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ করে দেয় দেশটি।

তবে কর্মী সংকট দেখা দিলে অতিরিক্ত সুরক্ষানীতি গ্রহণ করে আবারও শিথিল করে শুধুমাত্র সরকারি প্রয়োজনে সীমিত আকারে বাংলাদেশি কর্মী নেয়া শুরু করে দেশটি।

কোটা শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ রাখা হলেও ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে সরকারি প্রয়োজনে ১৭ হাজার ৩৯ জন বাংলাদেশি ওয়ার্ক পারমিট পান। তবে দালালদের কারণে অনেকে বৈধ সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন।

এবার কোটা পদ্ধতির পরিবর্তে নিয়মিত ফি পরিশোধকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলো ১০ জনের বেশি কর্মী নিয়োগের অনুমতি পাচ্ছে। এতে প্রবাসী ব্যবসায়ীরা সন্তুষ্ট। বৈধ উপায়ে কর্মসংস্থান নিশ্চিত করে আসার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

এদিকে ‘অপারেশন কুরাঙ্গী’ নামের এক বিশেষ অভিযানে পবিত্র রমজান মাসেও চলছে ব্যাপক ধরপাকড়। এর মধ্যেই ৭ হাজার ৩৭৫ জন অভিবাসীর ওয়ার্ক পারমিট বাতিলসহ ৬ হাজার ৩১৫ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত