‘মার্চ পর গাজা’য় যাওয়ার পথে দুই মাইক্রোবাসের সংঘর্ষ, আহত ১৩

মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ইসলামি আন্দোলনের ১৩ জন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) সকাল ৯টায় জামালপুর থেকে ছেড়ে আসা মাইক্রোবাস টাঙ্গাইলের ধনবাড়ি বানিয়াজান বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৩জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ১১ জনকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন: ইসলামী আন্দোলন বাংলাদেশের মাদারগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন, হাফেজ মাওলানা ফরহাদ হোসেন, মিনহাজুল ইসলাম, মাহমুদুর হাসান মিস্টার, হাফেজ মঞ্জুরুল ইসলাম, খুরশেদ আলম, হাফেজ ফেরদৌস ও জুবায়েরসহ মোট ১৩ জন।

ইসলামী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন রুহানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গাজায় গণহত্যার প্রতিবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে রাজধানী থেকে মার্চ ফর গাজা কর্মসূচিতে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি সকাল ৮টায়  জামালপুরের মাদারগঞ্জ থেকে ছেড়ে যায়। সকাল ৯টায় টাঙ্গাইলের ধনবাড়ি বানিয়াজান বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা অপর একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৩ জন নেতাকর্মী আহত হন।’

তিনি আরও বলেন, ‘আহতদের উদ্ধার করে জামালপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।’

  • Related Posts

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিনি এ শোক…

    Continue reading
    ইসরায়েলকে স্বীকৃতি দিলেই মার্কিন পারমাণবিক সহযোগিতা পাবে সৌদি

    সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক শক্তি বিষয়ক একটি প্রস্তাবিত চুক্তি কংগ্রেসে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা মঙ্গলবার (২৫ আগস্ট) রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট…

    Continue reading

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 

    ইসরায়েলকে স্বীকৃতি দিলেই মার্কিন পারমাণবিক সহযোগিতা পাবে সৌদি

    ইসরায়েলকে স্বীকৃতি দিলেই মার্কিন পারমাণবিক সহযোগিতা পাবে সৌদি

    নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিখোঁজ ১৫০০, মৃত্যু ১৬৫- এর বেশি

    নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিখোঁজ ১৫০০, মৃত্যু ১৬৫- এর বেশি

    ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেলচালকসহ নিহত ২

    ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেলচালকসহ নিহত ২

    নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ

    নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ

    এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

    এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

    নেপালে স্ত্রীসহ আটকে আছেন ভারতের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

    নেপালে স্ত্রীসহ আটকে আছেন ভারতের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

    জিম থেকে বের হতেই ২০ রাউন্ড গুলি, হাসপাতালে গায়কের মৃত্যু

    জিম থেকে বের হতেই ২০ রাউন্ড গুলি, হাসপাতালে গায়কের মৃত্যু

    মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক

    মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক

    নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক