মার্কিন যুদ্ধজাহাজে ফের ইয়েমেনি হামলা, ৯ ঘণ্টাব্যাপী সংঘর্ষ

লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে আবারও হামলা চালানোর খবর দিয়েছে ইয়েমেন। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলছেন, শনিবার এ হামলা চালানোর সময় দু’পক্ষের মধ্যে ৯ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শনিবার রাতে আল-মাসিরা নিউজ চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানান। 

এ নিয়ে হ্যারি ট্রুম্যানের বিরুদ্ধে পঞ্চম দফা হামলা চালাল ইয়েমেন। জেনারেল সারি বলেন, মার্কিন বিমানবাহী রণতরীতে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আঘাত হানা হয়। 

অভিযানটি সফল হয়েছে দাবি করে ইয়েমেনের এই সেনা কর্মকর্তা বলেন, হামলার পর মার্কিন যুদ্ধজাহাজটি তার অবস্থান থেকে পিছু হটে উত্তর দিকে লোহিত সাগরের শেষ প্রান্তে চলে গেছে।

জেনারেল সারি এ সময় হুঁশিয়ারি দিয়ে বলেন, দখলদার ইসরাইল ও তার পৃষ্ঠপোষকরা যতদিন গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ না করবে এবং এই উপত্যকার ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করবে ততদিন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিযান চলবে।

এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনী শুক্রবার এক বিবৃতিতে লোহিত সাগরে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজ হ্যারি জে ট্রম্যান ও তার সহযোগী রণতরীগুলোর বিরুদ্ধে কয়েক দফা হামলা চালানোর খবর দিয়েছিল। ইহুদিবাদী ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পঞ্চম দফা অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবারও লোহিত সাগরে মোতায়েন মার্কিন নৌবহরের ওপর হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

লোহিত সাগর ও এর আশপাশের অঞ্চলকে সামরিকীকরণের জন্য যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকে দায়ী করছে ইয়েমেন। দেশটি বলেছে, এই অঞ্চলে বেসামরিক জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য ইঙ্গ-মার্কিন বাহিনীই দায়ী। 

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসনের শিকার নিরীহ ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালীতে ইসরাইল অভিমুখী ও ইসরাইল থেকে ছেড়ে আসা জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। 

  • Related Posts

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে আগামীকাল রবিবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম সফর। এদিকে সুপ্রিয় সন্তানকে…

    Continue reading
    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।…

    Continue reading

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী