মার্করামের ঝড়ে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিলো দক্ষিণ আফ্রিকা

অধিনায়ক এইডেন মার্করাম খেললেন হার না মানা এক ইনিংস। যে ইনিংসে ভর করে ১৭৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য হেসেখেলে পাড়ি দিলো দক্ষিণ আফ্রিকা।

আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেট আর ১৭ বল হাতে রেখে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা, তুলে নিয়েছে টানা তৃতীয় জয়।

রান তাড়ায় মার্করাম খেলেন ৪৪ বলে ৮ চার আর ৪ ছক্কায় অপরাজিত ৮৬ রানের ইনিংস। বাকিরা কেবল সঙ্গ দিয়ে গেছেন। কুইন্টন ডি কক ১৪ বলে ২০, রায়ান রিকেলটন ১১ বলে ২১, ডেওয়াল্ড ব্রেভিস ১৭ বলে ২১ আর ডেভিড মিলার ১৭ বলে করেন অপরাজিত ২৪ রান।

এর আগে, হাইভোল্টেজ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৭৫ রানের দলীয় সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) আহমেদাবাদে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।

পাওয়ার প্লেতে ৫৮ রান তুললেও ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন আউট হন ১৩ ও ৩১ রান করে। তিনে নামা রাচিন রবীন্দ্র সাজঘরে ফেরত যান ১৩ রানে। তিন ব্যাটারকেই ফেরান মার্কো জানসেন।

বোর্ডে ঠিকঠাক রান তুললেও কিউইরা বিপদে পড়ে ৩ উইকেট হারিয়ে। সেই বিপদ আরও বাড়ান কেশব মহারাজ। তার বলে মাত্র ১ রান করে গ্লেন ফিলিপস বোল্ড হলে ৬৪ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড।

তবে সেই চাপকে সহজ করার দায়িত্ব নেন মার্ক চাপম্যান ও ড্যারিল মিচেল ৭৪ রানের জুটি গড়ে। দলীয় ১৩৮ রানে ২৬ বলে ৪৮ রান করা চাপম্যান কাটা পড়েন সেই জানসেনের বলে। ৫ উইকেট হারায় কিউইরা। দলের বোর্ডে মাত্র ৩ রান যোগ হতেই মিচেল ৩২ রানে আউট হয়ে ১৪১ রানে ষষ্ঠ উইকেট হারায় ব্ল্যাকক্যাপসরা।

ঝড় তোলার বিপরীতে ১০ বলে মাত্র ৪ রান করেন অধিনায়ক মিচেল স্যান্টনার। ১৪৫ রানে করবিন বস্কের বলে নিউজিল্যান্ড হারায় স্যান্টনারের উইকেট। বাকি থাকা ২০ বলে ৩০ রান যোগ হয় দলটির বোর্ডে।

জিমি নিশাম ১৫ বলে ২৫ ও ম্যাট হেনরি ৯ রান করে অপরাজিত ছিলেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন মার্কো জানসেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প