মারা গেলেন লিভারপুলের ‘মহাশক্তিধর’ অধিনায়ক

লিভারপুলের সাবেক কিংবদন্তি অধিনায়ক রন ইয়েটস মারা গেছেন। আজ শনিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। ইয়েটসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব লিভারপুল।

লিভারপুল এক বিবৃতিতে বলেছে, ‘কঠিন দুঃখের সময়ে রনের স্ত্রী অ্যান, তার পরিবারের সকল সদস্য এবং তার বন্ধুদের সঙ্গে রয়েছে লিভারপুল ফুটবলের প্রত্যেক সদস্য। আজ ক্লাবের সব পতাকা তার সম্মানে অর্ধনমিত করা হবে।’

লিভারপুলের প্রথম দুটি ফার্স্ট ডিভিশনের শিরোপা রন ইয়েটসের হাত ধরেই এসেছিল। ১৯৬২ সালে সেকেন্ড ডিভিশনের শিরোপা জয়ের সময়ও লিভারপুলের অধিনায়ক ছিলেন ইয়েটস। সেই থেকে আর কখনো অবনমন হয়নি লিভারপুলের। এরপর লিভারপুলকে সেরা ক্লাবগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত করেন ইয়েটস।

লিভারপুলে খেলাকালে সে সময়ের কোচ বিল শাঙ্কলি ইয়েটসকে ‘মহাশক্তিধর ব্যক্তি’ হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। এরপর একটানা ৮ মৌসুম লিভারপুলকে নেতৃত্ব দেন ইয়েটস। এ সময়ের মধ্যে ৪০০ ম্যাচ খেলে লিভারপুল।

১৯৭১ সালে লিভারপুল ছাড়েন ইয়েটস। এরপর ১৯৮৬ সালে নতুন করে লিভারপুলের প্রধান স্কাউট হিসেবে নিয়োগ লাভ করেন স্কটল্যান্ডের এই তারকা ফুটবলার।

গেল জানুয়ারিতে ইয়্টেসের দেহে আলঝেইমার নামের এক ধরনের মানসিক রোগ শনাক্ত হয়। এরপর আজ পরপারে পাড়ি জমান এই কিংবদন্তি।

  • Related Posts

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।’ রবিবার ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ…

    Continue reading
    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বড় পরিসরে আরও বাড়ানোর পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে পেন্টাগনের ইতোমধ্যেই কমে আসা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র…

    Continue reading

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’