মারা গেছেন সংগীতশিল্পী ও অভিনেতা জেমস

চলে গেলেন জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী জেমস ড্যারেন। গত সোমবার লস অ্যাঞ্জেলেসের সিডার-সিনাই হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ভ্যারাইটি। মৃত্যুকালে স্ত্রী ইভি, ৩ ছেলে এবং ৫ নাতি রেখে গিয়েছেন। ছেলে মোরেট জানিয়েছেন, কার্ডিয়াক ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তাঁর বাবা। ছেলে বলেন, ‘তিনি একজন ভালো মানুষ ছিলেন। খুবই প্রতিভাবান এবং চির তরুণ।’

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় জন্ম হয় জেমস ড্যারেনের। নিউইয়র্কে অভিনয় নিয়ে করেন পড়াশোনা। পরে কলম্বিয়া পিকচার্সে চুক্তিবদ্ধ হন। সেখানে তাঁর প্রথম কাজ ছিল ‘রাম্বল অন দ্য ডক্স’। স্যান্ড্রা ডি ও ক্লিফ রবার্টসন অভিনীত ১৯৫৯ সালের কিশোর মুভি ‘গিজেট’-এ অভিনয়ের আগে ‘অপারেশন ম্যাডবল’ ও ‘গানমেনস ওয়াক’ সিনেমায় কাজ করেন এ অভিনেতা। ‘গিজেট’ সিনেমার জনপ্রিয় টাইটেল গানটিও গেয়েছেন জেমস ড্যারেন।

অভিনয়ের পাশাপাশি একজন বড় মাপের সংগীতশিল্পীও ছিলেন জেমস। ‘গিজেট’ সিনেমার গানটি বড় ভূমিকা রাখে তাঁর ক্যারিয়ারে। ১৯৬১ সালে ‘গুডবাই ক্রুয়েল ওয়ার্ল্ড’ গানে কণ্ঠ দিয়ে স্বর্ণালি রেকর্ড করেন।

সেই ধারাবাহিকতায় অন্তত ১৪টি অ্যালবাম প্রকাশ করেছিলেন। পাশাপাশি সিনেমাতেও সক্রিয় ছিলেন।

‘অল দ্য ইয়াংমেন’ ও ‘বিকজ দে আর ইয়াং’ সিনেমায় দেখা গেছে তাঁকে। বড় পর্দার পাশাপাশি টেলিভিশন শোতেও বাজিমাত করেন তিনি। ‘দ্য টাইম টানেল’ সিরিজ, জেস ফ্রাঙ্কোর ‘ভেনাস ইন ফার্স’ ও ‘লাভ, আমেরিকান স্টাইল’সহ বিভিন্ন সিরিজে অভিনয় করেন জেমস ড্যারেন।

  • Related Posts

    শিশুহত্যার বিচার আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আসামিদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৭ জুন) জাতীয় সংসদ…

    Continue reading
    প্রধান বাজেট অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। রোববার (৭ জুন) বিকেল ৩টায় শোকপ্রস্তাবের মধ্য দিয়ে চলতি অধিবেশন শুরু হয়। জাতীয়…

    Continue reading

    শিশুহত্যার বিচার আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুহত্যার বিচার আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধান বাজেট অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধান বাজেট অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

    মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

    ইরানে ভয়াবহ হামলা ইসরায়েলের, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা

    ইরানে ভয়াবহ হামলা ইসরায়েলের, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা

    ইসরায়েলে হামলার পর ইরানকে আলোচনায় ফিরে আসতে বললেন ট্রাম্প

    ইসরায়েলে হামলার পর ইরানকে আলোচনায় ফিরে আসতে বললেন ট্রাম্প

    চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না: ট্রাম্প

    চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না: ট্রাম্প

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    পুশ ইন অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ

    পুশ ইন অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ

    যুদ্ধের আবহ-ভিসা জটিলতার মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান দল

    যুদ্ধের আবহ-ভিসা জটিলতার মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান দল