মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে কেন্দ্রে এসেছে: হাসনাত আবদুল্লাহ

মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে কেন্দ্রে এসেছে বলে জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ৭টা ৪০ মিনিটে তিনি কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদানের পর সাংবাদিকদের এ কথা জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছে। সকাল ৭টা থেকে মানুষ লাইনে দাঁড়িয়েছে এবং ভোট দিয়েছে। প্রায় দেড় দশকের বেশি সময় ধরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। একটা আগ্রহ ছিল। বিশেষ করে জেনজি জেনারেশন তারা কখনোই ভোট দিতে পারেনি।

মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে কেন্দ্রে এসেছে: হাসনাত আবদুল্লাহ

তিনি বলেন, আমার আসনে প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটারের নতুন ভোট হচ্ছে আজ। সেই জায়গায় একটা আগ্রহের বিষয় রয়েছে, উৎসাহ রয়েছে। বেলা গড়াক, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটের উৎসাহটা বজায় থাকবে বলে আমরা আশা করি।

তিনি আরও বলেন, মানুষ ভোট দিতে আসবে। তবে আমরা গত দুইদিন দেখেছি যে, ভোট যেন না দিতে আসে এবং নিজের বিরুদ্ধে ভোট দিলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এ ধরনের বক্তব্য দিয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টা ছিল। একইসঙ্গে আমরা গতকাল দেখেছি যারা জুলাইয়ে দেবিদ্বারে গুলি করেছে তারা এবং ঋণখেলাপি যারা আছে, তারা একসঙ্গে ভোট যেন সুষ্ঠু না হয় সে চেষ্টা করছেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প