মানবতার সাফল্য আমাদের সম্মিলিত শক্তিতে, যুদ্ধক্ষেত্রে নয়: মোদি

যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের শেষ দিনে গতকাল সোমবার নিউইয়র্কে ইউএন সামিট অন দ্য ফিউচারে বক্তব্য দেন। তিনি বলেন, ‘মানবতার সাফল্য আমাদের সম্মিলিত শক্তিতে নিহিত, যুদ্ধক্ষেত্রে নয়।’ মোদি তাঁর বক্তব্যে টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার ও মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির সর্বোচ্চ অগ্রাধিকারের ওপর জোর দেন।

মোদি বলেন, ‘ভারতে ২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে তুলে এনে আমরা দেখিয়েছি, টেকসই উন্নয়ন সফল হতে পারে।’

মোদি তাঁর বক্তব্যে আরও বলেন, বিশ্বে শান্তি ও উন্নয়নের জন্য বৈশ্বিক সংস্থাগুলোর সংস্কার প্রয়োজন। ভারত বিশ্বের সঙ্গে তার ডিজিটাল বেসামরিক অবকাঠামো ভাগ করে নিতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।

মোদি তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে গত রোববার তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক ঘণ্টার বৈঠক করেন। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন বলেন, ভারতের সঙ্গে মার্কিন অংশীদারত্ব ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী, ঘনিষ্ঠ এবং আরও গতিশীল।

এর আগে গত শনিবার উইলমিংটনে চার দেশের জোট কোয়াডের সম্মেলনে মোদি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে এগিয়ে যাওয়ার বিষয়টি সদস্যদেশগুলোর সমগ্র মানবতার জন্য গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য বৈশ্বিক সংস্থাগুলোর সংস্কার প্রয়োজন।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সভার অংশ হিসেবে রোববার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী সামিট অব দ্য ফিউচার। সম্মেলনের প্রথম দিন সাধারণ পরিষদ ‘প্যাক্ট অব দ্য ফিউচার’ নামের ৪২ পৃষ্ঠার একটি নথি অনুমোদন দিয়েছে। এতে সম্মেলনের মূল ফলাফল তুলে ধরা হয়েছে। এটি বৈশ্বিক সংঘাত, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য একটি নীলনকশা হিসেবে কাজ করবে।

  • Related Posts

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    শিল্প-কারখানাগুলোতে মঙ্গলবার রাত থেকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ…

    Continue reading
    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    রাশিয়ার তেল শোধনাগার ও ডিজেল উৎপাদন কেন্দ্রে আক্রমণ বন্ধ করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের ডুনবেগে আয়োজিত গলফ ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে…

    Continue reading

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    সমতা ও সম্মানে নতুন বিশ্ব গড়ার আহ্বান পুতিনের

    সমতা ও সম্মানে নতুন বিশ্ব গড়ার আহ্বান পুতিনের

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার