‘মাদুরো আমার নাচের ভঙ্গি নকল করতেন’ ট্রাম্পের নতুন অভিযোগ

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মাদুরো নাকি তার ‘নাচের ভঙ্গি’ নকল করার চেষ্টা করতেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘তিনি (মাদুরো) সেখানে উঠে দাঁড়িয়ে আমার নাচটা একটু নকল করার চেষ্টা করেন।’ তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত আলোচনার জন্ম দেয়।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক প্রতিবেদনের প্রেক্ষাপটে এসেছে, যেখানে বলা হয়েছে—সাম্প্রতিক সপ্তাহগুলোতে মাদুরোর নিয়মিত জনসমক্ষে নাচ ও উদাসীন ভঙ্গি হোয়াইট হাউজের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। প্রতিবেদনে দাবি করা হয়, ‘নো ওয়ার, ইয়েস পিস’ স্লোগানের টেকনো রিমিক্সে মঞ্চে নাচসহ বিভিন্ন কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের সামরিক চাপ ও পদত্যাগের দাবিকে উপহাস করার সামিল বলে মনে করেছে ট্রাম্প প্রশাসন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানা যায়, ভেনেজুয়েলার সাবেক নেতা হুগো শ্যাভেজও সমাবেশে প্রায়ই নাচতেন। তবে ট্রাম্পের দল মনে করে, মাদুরোর সাম্প্রতিক আচরণ যুক্তরাষ্ট্রের অবস্থানকে তাচ্ছিল্য করার ইঙ্গিত দেয়।

এর মধ্যেই গত শনিবার ভেনেজুয়েলায় আচমকা হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্রের বাহিনী। ওই অভিযানে বহু মানুষের প্রাণহানি ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হলেও ভেনেজুয়েলার সরকার কাঠামোগতভাবে বহাল রয়েছে।

ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে মাদুরোর শুনানির পরদিন ট্রাম্পের এই মন্তব্য এলো। একই অনুষ্ঠানে ট্রাম্প আরও অভিযোগ করে বলেন, মাদুরো সহিংস এবং নির্যাতনের সঙ্গে জড়িত। তবে এসব দাবির পক্ষে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।

উল্লেখ্য, সমাবেশে ‘ওয়াইএমসিএ’ গানসহ বিভিন্ন সুরে ট্রাম্পের নাচ নিয়েও আগে সমালোচনা হয়েছে। যদিও তার সমর্থকেরা এসব নাচের ভঙ্গিকে প্রশংসা করেছেন এবং অনুকরণও করেছেন। ট্রাম্প জানান, তার স্ত্রী মেলানিয়া এসব নাচ মোটেও পছন্দ করেন না এবং একে ‘অপ্রেসিডেন্সিয়াল’ বলে মনে করেন। তবে ট্রাম্পের ভাষ্য, সমাবেশে উপস্থিত মানুষজন তার নাচ দেখতে উদ্দীপ্ত থাকেন।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান