মাদুরোর চেয়েও ‘বড় মূল্য’ দিতে হতে পারে রদ্রিগেজকে, ট্রাম্পের হুঁশিয়ারি

ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ও নতুন নেতা দেলসি রদ্রিগেজকে সতর্ক করে বলেছেন, তিনি যদি ‘সঠিক কাজ না করেন, তবে তাকে ‘খুব বড় মূল্য দিতে হবে, সেটা মাদুরোর চেয়েও বেশি।

সোমবার নিউইয়র্কের একটি আদালতে ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হাজির করার কথা থাকলেও মার্কিন ম্যাগাজিন দ্য আটলান্টিকে ট্রাম্পের এ হুঁশিয়ারি এলো।

মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে অভিযুক্ত মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘মাদক-সন্ত্রাসবাদী’ শাসনব্যবস্থা পরিচালনার অভিযোগ এনেছে, যদিও মাদুরো এ দাবি অস্বীকার করেছেন।

শনিবার কারাকাসে বিমান হামলার ফলে মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জোর দিয়ে বলেছেন আমেরিকা ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে লিপ্ত নয়।

কিছু ডেমোক্র্যাট আইন প্রণেতা এ অভিযানকে ‘যুদ্ধের কাজ’ বলে অভিহিত করেছেন।

রোববার দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প রদ্রিগেজ সম্পর্কে বলেন, ‘যদি তিনি সঠিক কাজ না করেন, তাহলে তাকে অনেক বড় মূল্য দিতে হবে, সেটা মাদুরোর চেয়েও বেশি।’

তিনি আরও বলেন, ‘ভেনেজুয়েলার জন্য, সরকার পরিবর্তন, আপনি যা-ই বলুন না কেন, আপনার এখন যা আছে তার চেয়ে ভালো। এর চেয়ে খারাপ আর হতে পারে না।’

শনিবার ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন একটি নিরাপদ, সঠিক এবং ন্যায়সঙ্গত রূপান্তর’ সম্ভব না হওয়া পর্যন্ত আমেরিকা দেশ (ভেনেজুয়েলা) চালিয়ে যাবে।

এদিকে, কিউবার সরকার জানিয়েছে, মার্কিন বাহিনী আক্রমণ করে মাদুরো এবং তার স্ত্রীকে ধরে নিয়ে যাওয়ার সময় ৩২ জন ‘সাহসী কিউবান যোদ্ধা’ নিহত হয়েছেন। মাদুরোর দীর্ঘদিনের সমাজতান্ত্রিক মিত্র কিউবা দুইদিনের জাতীয় শোক ঘোষণা করেছে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান