মাদুরোকে আজ আদালতে তোলা হবে

নিজ দেশ থেকে অবৈধভাবে অপহরণের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের ব্রুকলিন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সোমবার (৫ জানুয়ারি) আদালতে হাজির করা হতে পারে জানা গেছে । ম্যানহাটন আদালতের এক মুখপাত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়েছে।

ওই মুখপাত্র জানিয়েছেন, মাদুরো এবং তার স্ত্রীকে সোমবার (৫ জানুয়ারি) ফেডারেল ম্যানহাটন আদালতে হাজির করানোর কথা রয়েছে। স্থানীয় সময় দুপুর ১২টা নাগাদ শুনানি শুরু হওয়ার কথা।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগের কথা বলা হয়েছে। এসব অভিযোগের মধ্যে অন্যতম মাদক সন্ত্রাসে নিযুক্ত থাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রে কোকেন সরবরাহে সহযোগীতা ও বিভিন্নভাবে সন্ত্রাসীদের উৎসাহ দিয়েছে নিকোলাস মাদুরো। এর বিনিময়ে প্রচুর অর্থের মালিক হয়েছে মাদুরো।

দীর্ঘদিন ধরে হুমকির পর শুক্রবার (২ জানুয়ারি) মধ্য রাতে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী। এ অভিযানে নেতৃত্ব দেয় মার্কিন বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স। অভিযান সফল করতে শতাধিক মার্কিন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল।

মাদুরোকে গ্রেফতার অভিযানে বিভিন্ন স্থাপনা হামলা এবং সম্মুখ যুদ্ধে অন্তত ৩২ জন কিউবার নাগরিক নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে কিউবার সরকার।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান