মাদুয়েকের জোড়া গোলে আর্সেনালের ছয়ে ছয়

গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ৫০ মিলিয়ন ইউরোতে ননি মাদুয়েকে দলে ভেড়ানোয় খুশি ছিল না আর্সেনালের সমর্থকরা। কিন্তু ক্লাবের এই সিদ্ধান্ত যে দলের জন্য কতটা কার্যকর হয়েছে সেটি প্রমাণ হতে শুরু করেছে। ব্রুজ্রের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে আরও একটি দাপুটে পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি দলের জয়ে।

বুধবার (১০ ডিসেম্বর) চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ব্রুজের বিপক্ষে জয়ে জোড়া গোল করেছেন ননি মাদুয়েকে। উইঙ্গারের এমন পারফরম্যান্সে ব্রুজ সুবিধাই করতে পারেনি। অন্য গোলটি করেছেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

কয়েক সপ্তাহ আগে বায়ার্না মিউনিখের বিপক্ষে ৩-১ জয়ের ম্যাচে আর্সেনালের হয়ে প্রথম গোল করেন মাদুয়েকে। এবার বেলজিয়ামে ব্রুজের বিপক্ষে ম্যাচে ৩ গোলের দুটিই করলেন তিনি। এভাবে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আর্সেনালের হয়ে প্রথম তিনটি গোলই করা প্রথম খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন তিনি।

একেবার অবিশ্বাস্যভাবে আদায় করে নেন প্রথম গোলটি। শক্তি প্রদর্শণ করে মাদুয়েকে একাধিক প্রতিপক্ষকের বাধা অতিক্রম করে ক্রসবারের নিচ ঘেঁষে এক শটে বল জালে পাঠান ম্যাচের ২৫ মিনিটে।

৪৭ মিনিটে করা দ্বিতীয় গোলটি ছিল তুলনামূলক সহজ। মার্টিন জুবিমেন্দির ক্রস হেড নেওয়ার আগে মাত্র দুই গজ দূরে ছিলেন তিনি আনমার্ক অবস্থায়। ফাঁকায় দাঁড়িয়ে কোনো বাধা ছাড়াই মাথা ছুঁইয়ে গোল করেন তিনি।

মাদুয়েকের পারফরম্যান্স অনুপ্রাণিত করে দলের বাকি সদস্যদেরও। ৫৬ মিনিটে সেটি প্রকাশ পায় গ্যাব্রিয়েল মার্তিনেল্লি গোল করলে। বাম পাশ থেকে একটি রিবাউন্ড পেয়ে দারুণ শটে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে আর্সেনালের স্কোর ৩-০ বানান ব্রাজিলিয়ান তারকা।

এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে টানা ছয় ম্যাচে ছয় জয়ে জয়রথ ধরে রাখার পথে আর্সেনাল।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প