মাদারীপুরে মসজিদে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা বালু ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ

মাদারীপুরে বালু ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাইফুল সরদার (৪০) ও আতাউর সরদার (৩৫) নামে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত অন্য ভাই অলিল সরদার ও পলাশসহ (১৮) তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকটি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।

শনিবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। পুলিশ দুইজনকে আটক করেছে।

নিহতরা ওই এলাকার আজিবর সরদারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের খোয়াজপুর এলাকার ৬নং ওয়ার্ডে বালু ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় শাজাহান ও মতিন মোল্যার সঙ্গে একই এলাকার সাইফুলের দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে শনিবার ১০টার দিকে শাহজাহানের লোকজন আতাউরের বাড়িতে হামলা করে। এতে আতাউরের লোকজন বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে সাইফুল ও আতাউর মসজিদে আশ্রয় নেয়। সেখানে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া আরেক ভাই অলিল ও স্থানীয় পলাশসহ তিনকে গুরুতর আহত করা হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সময় আতাউর ও তার আত্মীয়দের প্রায় ৭ থেকে ৮টি ঘরে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, বালু ব্যবসাকে কেন্দ্র করে দু‘গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন