মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বাড়িঘরে আগুন-লুটপাট

মাদারীপুরের ডাসারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ১৩টি ঘরে লুটপাট ও আগুন দেওয়া হয়। এই ঘটনায় পাঁচ জন আহত হন। এছাড়াও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ডাসারের খাতিয়াল গ্রামে দীর্ঘদিন ধরে জমিজমা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল জমাদ্দারের সঙ্গে একই গ্রামের আব্বাস চৌধুরীর বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উভয়পক্ষের লোকজনের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়াসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার পরে আব্বাস চৌধুরীকে একা পেয়ে তাকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে গুরুতর অবস্থায় প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এই খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের মধ্যে ফের উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে আহত আব্বাস চৌধুরীর লোকজন সংঘবদ্ধ হয়ে আবুল জমাদ্দারের বাড়িসহ তাদের লোকজনের বসতঘরে হামলা ও লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

এই ঘটনায় আবুল জমাদ্দার, আনোয়ার জমাদ্দার, বেল্লাল জমাদ্দার, সিরাজ জমাদ্দারসহ এই বংশের প্রায় ১৩টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। এতে উভয় পক্ষের ৫ জন আহত হন।

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বাড়িঘরে আগুন-লুটপাট

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণসহ পরিস্থিতি স্বাভাবিক করে। তবে এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত বেল্লাল জমাদ্দার বলেন, আমারসহ জমাদ্দার বংশের ১৩টি ঘরে হামলা, লুটপাট ও আগুন দেওয়া হয়েছে। আব্বাসের লোকজন হঠাৎ এই হামলা চালিয়েছে। আমরা এ হামলার বিচার চাই।

অপরপক্ষের আব্বাস চৌধুরী আহত হয়ে চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার পরিবারের কাউকেও বাড়িতে পাওয়া যায়নি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অনুসন্ধান) জাহাঙ্গীর আলম বলেন, আবুল আর আব্বাস গ্রুপের মধ্যে নিজেদের আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। দুদিন আগে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে। আজকে সেই সংঘাত বড় আকার ধারণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান